চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের মোকাবিলায় পশ্চিমবঙ্গের সাতটি জায়গাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই সাতটি জায়গাকে কেন্দ্র করেই করোনা ভাইরাস (Coronavirus) নিয়ন্ত্রণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে করোনার প্রকোপ নিয়ে একটি মানচিত্র তৈরি করেছে নবান্ন। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে হাজির ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ …
আরও পড়ুন »মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জানাল পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৯৯ জন
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ জন। বুধবার সকাল ৮টার বুলেটিনে এ কথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের ওই বুলেটিনে বলা হয়েছে, এই ৯৯ জনের মধ্যে ১৩ জনকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। মারা গিয়েছেন পাঁচ জন। তাদের হিসাব মতো বাংলায় এখনও ৮১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ …
আরও পড়ুন »ভারতে করোনায় মৃত ১৪৯, আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো
চ্যানেল হিন্দুস্তান। ভারতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়িয়ে গেল। গত ১৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ২৫। এখনও পর্যন্ত ভারতে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৮ এপ্রিল, বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫১৯৪। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন। এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ …
আরও পড়ুন »“মোমবাতি জ্বালিয়ে করোনা মোকাবিলা হয় না।” প্রধানমন্ত্রীকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিজের লোকসভা ডায়মন্ডহারবারের মানুষের উদ্দেশ্যে একটি ফেসবুক লাইভ করেন তিনি। ফেসবুক লাইভে মূলত একটি বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা মোকাবিলায় নেওয়া দুটি পদক্ষেপের তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা …
আরও পড়ুন »মুসলিম সম্প্রদায়কে শবেবরাত বাড়িতে পালন করতে অনুরোধ করলেন ফিরহাদ হাকিম
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পশ্চিমবঙ্গের মুসলিম ধর্মাবলম্বীদের বাড়িতেই শবেবরাত পালন করার অনুরোধ জানালেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার জোড়া ভিডিও বার্তা প্রকাশ করে এই অনুরোধ জানালেন তিনি। প্রথমে হিন্দী ও পরে বাংলায় মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে এই অনুরোধ জানান কলকাতার মেয়র। আবেদনের সুরে তিনি বলেন, “আমি আপনাদের কাছে অনুরোধ …
আরও পড়ুন »কলকাতার দুই ভিক্ষাজীবী করোনায় আক্রান্ত
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। এবার কলকাতায় করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন দু’জন ভিক্ষাজীবী। মঙ্গলবার প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রথম ঘটনাটি বৌবাজার থানা এলাকার, অন্যটি গার্ডেনরিচের। সূত্রের খবর, গত ৩ এপ্রিল, শুক্রবার ৪০ বছর বয়সী এক ভিক্ষাজীবীকে এনআরএস মেডিক্যাল কলেজে ভর্তি করেন বৌবাজার থানার এক পুলিশ আধিকারিক। এলাকায় টহল দিতে গিয়ে …
আরও পড়ুন »রাজ্যে করোনায় মৃত ৫, আক্রান্ত ৬৯। জানালেন মুখ্যমন্ত্রী
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “অডিট রিপোর্টের পর বলছি, রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯।” যদিও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই মত মুখ্যমন্ত্রীর। এদিনের বৈঠকে ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত …
আরও পড়ুন »করোনা ইমপ্যাক্ট : হোয়াটসঅ্যাপ ইউজার? জেনে নিন মেসেজ ফরোয়ার্ডের নতুন নিয়ম
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো যে সব মেসেজ প্রচুর ফরোয়ার্ড করা হয় সেই মেসেজগুলি এরপর থেকে হোয়াটসঅ্যাপে একবারে একটির বেশি পাঠাতে পারবে না প্রেরক। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ভুয়ো মেসেজে জেরবার প্রশাসন।এই নিয়ে বহুবার সতর্ক করা হলেও অনেক ক্ষেত্রেই বিশেষ কাজ হচ্ছে না। তাই এবার এগিয়ে এল হোয়াটসঅ্যাপ। এর আগেও …
আরও পড়ুন »কুলতলীতে বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো বিজেপি (BJP) কর্মী ও তার স্ত্রীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কাঁকসা গ্রামে। মঙ্গলবার সকালে খবর পেয়েই দেহ দুটি উদ্ধার করে কুলতলী থানার পুলিশ। লকডাউন এর পরিস্থিতিতে দ্রুতই দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ভীম হালদার ও শকুন্তলা হালদার নামে ওই দম্পতি …
আরও পড়ুন »করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে একঝাঁক পরামর্শ দিয়ে চিঠি সোনিয়া গাঁধীর
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো করোনা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের খরচ বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ তাঁর মন্ত্রিসভার সকল সদস্য, সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমলাদের বিদেশ সফর স্থগিত করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi)। মঙ্গলবার প্রধানমন্ত্রীকে দেওয়া এই চিঠিতে বেশকিছু পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে …
আরও পড়ুন »আইসোলেশন ওয়ার্ড ছেড়ে পালালেন করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের তবলিঘ-ই-জামাতের সদস্য
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের জানলা দিয়ে পালাল তবলিঘ-ই-জামাতের (Tabligh-e-jamat) করোনা ভাইরাসে আক্রান্ত সদস্যরা। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। করোনা আক্রান্ত বছর ৬০-এর বৃদ্ধ ফিরেছিলেন দিল্লির নিজামুদ্দিন এলাকার তবলিঘ-ই-জামাত থেকে। মঙ্গলবার সকাল পর্যন্ত খবর, তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যোগী রাজ্যে এমন ঘটনা ঘটায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। …
আরও পড়ুন »তবলিঘ-ই-জামাতের সদস্যরা কোনও অভব্যতা করছেন না চিকিৎসকদের সঙ্গে : এইমস
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। তবলিঘ-ই-জামাতের (Tablig-E-Jamat) সদস্যরা কোনও রকম অভব্যতা করেননি চিকিৎসকদের সঙ্গে। বরঞ্চ সহযোগিতাই করছেন তাঁরা। সোস্যাল মিডিয়ায় কিছুদিন ধরে একটি নিউজ ভাইরাল হয়েছে যে জামাতের সদস্যরা অত্যন্ত খারাপ ব্যবহার করছেন চিকিৎসকদের সঙ্গে। তাঁদের গায়ে থুতু দিচ্ছেন, অভব্য ইঙ্গিত করছেন মেয়েদের প্রতি। বিষয়টা যে একেবারেই এরকম নয় তা জানালেন এবার …
আরও পড়ুন »করোনা-লকডাউন পরিস্থিতির মধ্যেই কোন্নগরে শক্তিশালী বোমার আতঙ্ক
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। সাতসকালে কোন্নগরে বোমাতঙ্ক। সোমবার রাতে কোন্নগরের ধর্মডাঙ্গায় বোমার মতো কিছু পরে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে। এলাকা ঘিরে রাখে তাঁরা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়ার্ডে। মঙ্গলবার সকালে বম্ব স্কোয়ার্ডের আধিকারিকরা এসে খতিয়ে দেখে সবকিছু। এরপর বোমা জাতীয় জিনিসটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। …
আরও পড়ুন »দেশীয় শিল্পের বিকাশ ঘটানোর সঠিক সময় এটাই :মোদী
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। সারা বিশ্বে করোনার অর্থনৈতিক প্রভাব যে মারাত্মক পড়তে চলেছে সেই বিষয়ে আগেই সতর্ক করেছিলেন অর্থনীতিবিদরা। ভারতের ওপরও যে তার প্রভাব পড়বে আশঙ্কা ছিল তারও। করোনার প্রভাবে দেশে অর্থনৈতিক বিপর্যয় যাতে না হয় তার জন্য প্রধানমন্ত্রী প্রস্তুত থাকতে বললেন মন্ত্রীসভাকে। সেই সঙ্গে পরামর্শ দিলেন যে এই সুযোগকে কাজে …
আরও পড়ুন »মমতার দাবি নস্যাৎ করে স্বাস্থ্যমন্ত্রক জানাল, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৯১ জন
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের প্রকৃত সংখ্যা জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ওঠা তথ্য গোপনের অভিযোগের সত্যতার প্রমাণ দিল স্বাস্থ্যমন্ত্রক। তাদের তথ্য অনুযায়ী, বাংলায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ জন। মঙ্গলবার সকাল ন’টার বুলেটিনে একথা জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বুলেটিনে জানানো হয়েছে, এই ৯১ জনের মধ্যে ১৩ জনকে …
আরও পড়ুন »করোনার ওষুধ চেয়ে ভারতকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের ওষুধ না দিলে ভারতের বিপক্ষে পদক্ষেপ নেবে আমেরিকা। সোমবার কূটনীতির দফারফা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলছেন, “আমেরিকাকে হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ না দিলে আমেরিকা পালটা পদক্ষেপ করতে বাধ্য হবে।” হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “তিনি (নরেন্দ্র মোদী) এই ওষুধ সরবরাহ না করলে আমি আশ্চর্য হব। …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news