চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
যে সব মেসেজ প্রচুর ফরোয়ার্ড করা হয় সেই মেসেজগুলি এরপর থেকে হোয়াটসঅ্যাপে একবারে একটির বেশি পাঠাতে পারবে না প্রেরক। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ভুয়ো মেসেজে জেরবার প্রশাসন।এই নিয়ে বহুবার সতর্ক করা হলেও অনেক ক্ষেত্রেই বিশেষ কাজ হচ্ছে না। তাই এবার এগিয়ে এল হোয়াটসঅ্যাপ। এর আগেও এই ধরণের সমস্যার ক্ষেত্রে কিছু বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছিল।
আগে একসঙ্গে পাঁচজনের বেশি কোনও মেসেজ কাউকে ফরোয়ার্ড করা যেত না। ভুয়ো খবর ঠেকাতে তৈরি এই নতুন নিয়মে সবকিছুই হবে অন্যভাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে এই ধরণের মেসেজের পাশে প্রাপক একটি ম্যাগনিফাইং গ্লাস দেখতে পাবেন। যার মাধ্যমে সার্চ করে তিনি দেখে নিতে পারবেন মেসেজটির কোনও সত্যতা আছে কি না অথবা তা নিতান্তই ভুয়ো। মেসেজ ফের ফরোয়ার্ড করার আগে ডবল-চেক করলে ভুয়ো খবর ছড়াবার সম্ভাবনা কম থাকে বলে মনে করছে সংস্থাটি ।
এর আগে ২০১৯ এ ফরোয়ার্ডেড মেসেজের ক্ষেত্রে আরও কিছু ব্যবস্থা নিয়েছিল তারা।হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে ইতিমধ্যেই আতঙ্ক আর ভুল খবর ঠেকাতে তারা প্রতি মাসে গড়ে ২ কোটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news