Breaking News
Home / TRENDING / করোনা মোকাবিলায় রাজ্যের সাতটি জায়গায় হটস্পট চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী

করোনা মোকাবিলায় রাজ্যের সাতটি জায়গায় হটস্পট চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের মোকাবিলায় পশ্চিমবঙ্গের সাতটি জায়গাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই সাতটি জায়গাকে কেন্দ্র করেই করোনা ভাইরাস (Coronavirus) নিয়ন্ত্রণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে করোনার প্রকোপ নিয়ে একটি মানচিত্র তৈরি করেছে নবান্ন। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে হাজির ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে একাধিক পরামর্শও দেন তিনি।

বৈঠক শেষে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে নতুন করে আট জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চারটি ক্ষেত্রে সংক্রমণ পারিবারিক।” মমতার আরও বলেন, “এ রাজ্যে পারিবারিক ভাবে সংক্রমণের শিকার হওয়ার সংখ্যা বেশি হচ্ছে। বাংলার অন্তত সাতটি জায়গায় সীমাবদ্ধ রয়েছে এই করোনা। এই সময়েই সেই জায়গাগুলিতে লক্ষ্মণরেখা টানতে হবে। এ জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *