Breaking News
Home / TRENDING / ভারতে করোনায় মৃত ১৪৯, আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো

ভারতে করোনায় মৃত ১৪৯, আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো

চ্যানেল হিন্দুস্তান।

ভারতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়িয়ে গেল। গত ১৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ২৫। এখনও পর্যন্ত ভারতে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৮ এপ্রিল, বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫১৯৪। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন। এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৬৪৩। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। মারাঠা মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে মারা গিয়েছেন ৬৪ জন। গুজরাত ও মধ্যপ্রদেশে ১৩ জন করে মারা গিয়েছেন। ভারতের বাণিজ্য নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১০১৮। তারপরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯০। দিল্লিতে ৫৭৬ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *