নীল বণিক :
নিরাপত্তাহীনতায় ভুগছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর জীবনহানির আশঙ্কা রয়েছে জানিয়ে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন শোভন চট্টোপাধ্যায়। অভিযোগপত্রে মেয়র পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের থেকে জীবনহানির আশঙ্কা রয়েছে। এমনকি বর্তমানে যে বহুতলে মেয়র থাকেন, সেটিকে দুষ্কৃতীর সাহায্যে তাঁর স্ত্রী দখল করতে পারেন বলেও আশঙ্কা মেয়রের। মেয়রকে শেষ করে দিতে সুপারি কিলারদের সাহায্য নিতে পারেন রত্না, এমনটাই আশঙ্কা শোভনের। পুলিশকে জানানোর পাশাপশি রাজ্য স্বরাষ্ট্র দফতরকেও মেল মারফৎ শোভন চট্টোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন।
দেখুন ভিডিও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news