Breaking News
Home / TRENDING / মুকুলের পাশে থাকার বার্তা রঘুবরের

মুকুলের পাশে থাকার বার্তা রঘুবরের

নীল বণিক :

পঞ্চায়েত ভোটে রাজ্য বিজেপির সঙ্গে একসঙ্গে প্রচার চালাবে ঝাড়খণ্ড বিজেপি। শনিবার রাতে দিল্লিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপি নেতা মুকুল রায়। সেখানেই মুকুলের পাশে থাকার আশ্বাস দিয়ে রঘুবর বলেন বাংলা বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে ঝাড়খণ্ড বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বিজেপির লড়াইয়ে ডাক দিলেই ঝাড়খণ্ড বিজেপিকে পাশে পাবে বলে জানান রঘুবর দাস। মুকুলকে তিনি বলেন, যে কোনও বিষয়ে, যে কোনও সময় ঝাড়খণ্ড বিজেপি সাহায্যের হাত এগিয়ে দেবে। প্রয়োজনে পশ্চিমবঙ্গের ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া গ্রাম গুলিতে প্রচারে রঘুবর দাস তাঁর মন্ত্রীদের পাঠাবেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সবকে সাথ, সবকা বিকাস’ বার্তা দিয়েছেন। মুকুলের পাশে থাকার বার্তা দিয়ে ঝাড়খণ্ড বিজেপি সেই বার্তাকে আরও জোরদার করল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *