Breaking News
Home / হেড লাইন্স (page 213)

হেড লাইন্স

সত্যজিৎ রায়ের, সিনেমা নিয়ে কোনও ন্যাকামি ছিল না

  অনীক দত্ত : আমি যখনই সিনেমা তৈরি করতে গেছি আমার অবচেতন মন জুড়ে থেকেছেন সত্যজিৎ রায়। উনি এমনই মহীরূহ ছিলেন যে সেটা হওয়াটাই স্বাভাবিক। প্রথম যখন দূরদর্শন আসে তখন আমরা বড় হচ্ছি। ওঁর সিনেমা দেখেই বেড়ে উঠছি সেই অর্থে। সত্যজিৎ রায়ের সিনেমার প্রবল প্রভাব পড়েছিল আমাদের সবার মধ্যেই।   …

আরও পড়ুন »

ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে উদ্যোগী নয় পশ্চিমবঙ্গ সরকার, আক্রমণ অধীর চৌধুরীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও রেল মন্ত্রক যৌথভাবে সিদ্ধান্ত নেয় দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী ও ছাত্রছাত্রীদের নিজ নিজ রাজ্যে ফেরানোর। জানানো হয়, প্রত্যেক রাজ্যে এক্ষেত্রে একজন করে নোডাল অফিসার নিয়োগ করবে। সেই নোডাল অফিসার মারফত আটকে থাকা মানুষজনকে ফেরানোর কাজ শুরু হবে। কিন্তু শনিবার …

আরও পড়ুন »

উৎপল দত্তের সঙ্গে গলা মেলেনি, তবু আগন্তুকে গান গেয়েছিলেন মানিকদা

গৌতম ঘোষ : কোনও সংবেদনশীল চিত্রপরিচালক যখন কোনও চরিত্র নির্মাণ করেন তখন অনেক সময়েই সেই চরিত্রটির মধ্যে চিত্রপরিচালকের ব্যক্তিজীবন, ব্যক্তিচিন্তার ছাপ পড়ে। মানিকদা তাঁর তৈরি করা বহু চরিত্রের মধ্যে নিজেকে ভেঙে ভেঙে দিয়েছেন। ওঁর বিভিন্ন বিষয়ে প্রচুর পড়াশোনা তো ছিলই সেই সঙ্গে ইনডোর গেম নিয়ে ছিল দারুণ আগ্রহ। সত্যজিৎ রায়ের …

আরও পড়ুন »

রামায়ণের বিশ্বরেকর্ড : দূরদর্শনের ঘুরে দাঁড়ানো কি মহাকাব্যের হাত ধরেই?

রণবীর ভট্টাচার্য এটা নব্বইয়ের দশক নয়, পি ভি নরসীমা P (V Narsimha Rao) রাও মারা গেছেন কয়েক দশক হল, টিভি নয় তবে স্মার্ট ফোন মানুষের কাছের বন্ধু – এর মাঝখানে করোনা পর্ব এসে স্রেফ পাশা বদলে দিল। লকডাউনে সময় কাটবে কি করে, শুরুতে অনেকেই এরকম ভাবছিলেন। তবে তিন দফা লকডাউনের …

আরও পড়ুন »

হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশকে লাথি মারা সাকিব গ্রেফতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশকে লাথি মারার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাকিব। সে টিকিয়াপাড়া এলাকারই বাসিন্দা। এই ঘটনায় শুক্রবার আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করেই সাকিবের খোঁজ পায় পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে ধৃতকে জেরা করতে চায় পুলিশ। শুক্রবার বিকেল পর্যন্ত মোট …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর অজ্ঞাতে করোনা ডেথ অডিট কমিটি গঠন : মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবের অপসারণ দাবি সোমেনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহা ও স্বাস্থ্যসচিব বিবেক কুমারের অপসারণ দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শনিবার এক ভিডিও বার্তা প্রকাশ করে এমনই দাবি করেছেন এই বর্ষীয়ান নেতা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ নির্ধারণ করতে একটি কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী …

আরও পড়ুন »

মনমোহনই মানিক : আগন্তুকের মনমোহন মিত্রই আসলে সত্যজিৎ

  মমতা শঙ্কর : সত্যজিৎ রায় যখন আমাকে আগন্তুকের কথা বলেন তখন আমি দেশের বাইরে। পরের দিনই আমি দিল্লিতে এসে পৌঁছই। সেইদিনই চলে আসি কলকাতায়। এতটাই উত্তেজিত ছিলাম সিনেমাটার কথা শুনে যে ভুলেই গিয়েছিলাম জেট ল্যাগের কথা। উনি যখন আমাকে আগন্তুকের স্ক্রিপ্ট পড়ে শোনালেন আমি শুধু তাকিয়ে ছিলাম ওঁর দিকে।অবিকল …

আরও পড়ুন »

কেন্দ্রীয় পরিসংখ্যানে বাংলায় করোনা আক্রান্ত ৯৩১, রাজ্যের মতে ৫৭২ ! তথ্যবিভ্রান্তি নিয়ে টুইট রাজ্যপালের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। জোড়া টুইট করে করোনা আক্রান্তদের সংখ্যা নিয়ে কেন্দ্র রাজ্যের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সঙ্গে কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় (Health Ministry) জানাচ্ছে পশ্চিমবঙ্গের করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত ৯৩১, অথচ রাজ্য সরকারের দাবি কোভিড আক্রান্তের সংখ্যা নাকি …

আরও পড়ুন »

তাঁর তৈরি বহু চরিত্রে মিশে আছেন মানিক তবু কোথাও দৃশ্যমান নয় সত্যজিৎ : সৌমিত্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : ফেলুদা হাঁটছে ব্যস্ত রাস্তা দিয়ে। রাস্তার দু’দিকে যা দেখছে সব তার মস্তিষ্কে ছবি হয়ে থেকে যাচ্ছে। এই তথ্য জানা গেছে তপেশ রঞ্জন মিত্রের কলম থেকে। তোপসে লিখেছে তাই ফেলুদার ভক্তরা জেনেছে ফেলুদার মগজাস্ত্রের জোর। সত্যজিৎ রায় সম্পর্কে যাঁরা লিখেছেন তাঁরাও জানিয়েছেন মানিক যখন যে লোকেসন রেইকি …

আরও পড়ুন »

মদ্যপান করতে গিয়ে করোনায় আক্রান্ত লিলুয়া রেল হাসপাতালের কর্মী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। নভেল করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সঙ্গে মদ্যপান করে কোভিড ১৯ (Covid 19) রোগে আক্রান্ত হলেন এক ব্যক্তি। গত মঙ্গলবার লিলুয়া রেল হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী ওই হাসপাতালে জ্বর ও কাশি নিয়ে ভর্তি হন। বুধবার পরীক্ষার পর জানা যায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তির সঙ্গে কথা বলে হাসপাতাল …

আরও পড়ুন »

চিকিৎসক করোনা আক্রান্ত : উত্তরবঙ্গে পাঠানো স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদল গেল কোয়ারেন্টাইনে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। এ যেন বাঘের ঘরে ঘোগের বাসা ! উত্তরবঙ্গের করোনা (Coronavirus) পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে কোভিড সংক্রমণে আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো প্রতিনিধি দলের এক চিকিৎসক সদস্য। ফলে প্রতিনিধি দলের বাকি সদস্যদের পাঠানো হল কোয়ারেন্টাইনে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ২৮ এপ্রিল রাতে কলকাতা থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল …

আরও পড়ুন »

তৃতীয় দফার লকডাউনে একাধিক ছাড় দিল কেন্দ্রীয় সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। গতকাল সন্ধ্যায় ১৭ মে পর্যন্ত লকডাউনের (Lockdown) সময়সীমা বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার। তবে আগামী সোমবার থেকে শর্তসাপেক্ষে একাধিক ছাড়ের ঘোষণাও করা হয়েছে। কন্টেনমেন্ট এলাকার বাইরের রেড জোনেও মিলবে বেশকিছু ছাড়। বর্তমানে প্রতিদিন দেশে গড়ে প্রায় ২০০০ লোক নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ৪ মে থেকে লকডাউন সম্পূর্ণ …

আরও পড়ুন »

করোনা সংক্রমণ, নজর দিতে হবে মানসিক স্বাস্থ্যের দিকেও

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কোভিড ১৯ (Covid 19) অতিমারীতে আক্রান্ত হওয়ার ভয় সাংঘাতিক মানসিক ক্ষতির মুখে ফেলছে সাধারণ মানুষকে। এই রোগ থেকে শারীরিকভাবে বাঁচার হাজার উপায় খুঁজে বের করছে সাধারণ মানুষ থেকে চিকিৎসক সবাই। কিন্তু এর মধ্যেই উপেক্ষিত হচ্ছে মন। মনোচিকিৎসকদের মতে লকডাউন মনের ওপর যে ক্ষতিকরক প্রভাব ফেলছে তা একেবারেই …

আরও পড়ুন »

করোনা আবহের মধ্যে নীতিহীন আক্রমণ পাকিস্তানের, নিহত দুই ভারতীয় সেনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান সেনা। আর তাতে মৃত্যু হল দুই ভারতীয় জওয়ানের (Indian Military)। জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বারামুল্লায় পাক সেনার চালানো গুলিতে মারা যান ওই দুই জওয়ান। শনিবার সকালে মৃত্যুর খবর জানানো হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আর এক জওয়ান। …

আরও পড়ুন »

সার কারখানা উদ্বোধন করে কিম প্রমাণ করলেন তিনি মারা যান নি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। তিনি বেঁচে আছেন, নাকি প্রয়াত হয়েছেন? গত প্রায় ৩ সপ্তাহ ধরে বিশ্বজুড়ে এই প্রশ্ন ঘোরাফেরা করছিল বিশ্ব রাজনীতির আঙিনায়। তাঁর স্বাস্থ্য নিয়ে নানারকম গুজব-জল্পনাও ছড়িয়েছে। এবার সেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনসমক্ষে এলেন উত্তর কোরিয়ার (North Korea) কমিউনিস্ট শাসক তথা বিশ্বের সর্বকনিষ্ঠ স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান কিম জং উন …

আরও পড়ুন »

মোদির ১৭ দিদির ২১, চ্যানেল হিন্দুস্তানের ২৩ এপ্রিলের খবরে সিলমোহর দিয়ে বাড়ল লকডাউন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : চ্যানেল হিন্দুস্তানের খবরে সিলমোহর। গত ২৩ এপ্রিল চ্যানেল হিন্দুস্তানের খবরে প্রকাশ পেয়েছিল মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে লকডাউন (Lockdown)। শুক্রবার সেই খবরে সিলমোহর দিয়ে তৃতীয় দফায় বাড়ানো হল লকডাউনের মেয়াদ। বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ঘোষণা করা হল আপাতত ১৭ মে পর্যন্ত চলবে দেশজোড়া …

আরও পড়ুন »