Breaking News
Home / TRENDING / করোনা আবহের মধ্যে নীতিহীন আক্রমণ পাকিস্তানের, নিহত দুই ভারতীয় সেনা

করোনা আবহের মধ্যে নীতিহীন আক্রমণ পাকিস্তানের, নিহত দুই ভারতীয় সেনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান সেনা। আর তাতে মৃত্যু হল দুই ভারতীয় জওয়ানের (Indian Military)। জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বারামুল্লায় পাক সেনার চালানো গুলিতে মারা যান ওই দুই জওয়ান। শনিবার সকালে মৃত্যুর খবর জানানো হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আর এক জওয়ান। সূত্রের খবর, বারামুল্লায় শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ হঠাতই গুলি চালাতে শুরু করে পাকিস্তান (Pakistan) সেনা।

সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, ১ মে, দুপুর সাড়ে ৩টে নাগাদ বারামুল্লা জেলার রামপুর সেক্টরে লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে হঠাৎ করেই পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধবিরতি যুক্তি লঙ্ঘন করে গুলি চালানো শুরু করে। অতর্কিতে এই হামলায় ভারতীয় সেনার তিন জওয়ান আহত হন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই জওয়ান গুরুতর আহত ছিলেন। শনিবার সকালে তাঁদের মৃত্যু হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *