Breaking News
Home / TRENDING / তৃতীয় দফার লকডাউনে একাধিক ছাড় দিল কেন্দ্রীয় সরকার

তৃতীয় দফার লকডাউনে একাধিক ছাড় দিল কেন্দ্রীয় সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গতকাল সন্ধ্যায় ১৭ মে পর্যন্ত লকডাউনের (Lockdown) সময়সীমা বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার। তবে আগামী সোমবার থেকে শর্তসাপেক্ষে একাধিক ছাড়ের ঘোষণাও করা হয়েছে। কন্টেনমেন্ট এলাকার বাইরের রেড জোনেও মিলবে বেশকিছু ছাড়। বর্তমানে প্রতিদিন দেশে গড়ে প্রায় ২০০০ লোক নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ৪ মে থেকে লকডাউন সম্পূর্ণ প্রত্যাহার করে নিলে প্রবল গতিতে ভারতের মতো জনঘনত্বপূর্ণ দেশে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। তাই শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) -সহ মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করে লকডাউন তৃতীয় দফায় রথ বাড়ানোর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

অর্থনীতিকে গতিময় করতে তৃতীয় দফায় রেড জোনের গ্রামীণ এলাকায় বেশকিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গ্রামীণ এলাকায় থাকা শিল্প ও নির্মাণ কাজ শুরু করা যাবে। চালু করা যাবে ১০০ দিনের কাজের প্রকল্প। খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট ও ইটভাটা খোলার অনুমতি মিলেছে। গ্রামীণ এলাকায় খোলা যাবে সব ধরনের দোকানও। কৃষিকাজ, পশুপালন জাতীয় কাজেও ছাড়পত্র দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বৃদ্ধাশ্রম খোলার যেমন অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি জল, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, ইন্টারনেট, ক্যুরিয়ারের মতো জন-পরিষেবা খোলা হচ্ছে। গ্রামীণ এলাকায় কর্ম সংস্থান তৈরির পাশাপাশি মানুষের হাতে নগদ অর্থের জোগানের জন্যই ওই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

শহর এলাকায় বাণিজ্যিক কাজের প্রশ্নেও ছাড় দেওয়া হয়েছে রেড জোনে। সংবাদমাধ্যম, তথ্যপ্রযুক্তি ক্ষেত্র, কল সেন্টার, কোল্ড স্টোরেজ, ওষুধ ও মেডিক্যাল যন্ত্রপাতি উৎপাদনকারী সংস্থা, চটকল, প্যাকেজিং শিল্প ক্ষেত্রে কাজ শুরু করা যাবে। তবে সব কিছুই করতে হবে দূরত্ব-বিধি মেনে। এসইজেড, রফতানি মূলক ক্ষেত্র, শিল্প তালুক ও শিল্পনগরীর কারখানাগুলিতেও কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। শহর এলাকায় পাড়া ও আবাসনে নিত্যপ্রয়োজনীয় ও নিত্যপ্রয়োজনীয় নয়, এমন দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। খুলবে না স্কুল, কলেজ, সিনেমা হল ও শপিং মল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *