চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
চ্যানেল হিন্দুস্তানের খবরে সিলমোহর। গত ২৩ এপ্রিল চ্যানেল হিন্দুস্তানের খবরে প্রকাশ পেয়েছিল মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে লকডাউন (Lockdown)। শুক্রবার সেই খবরে সিলমোহর দিয়ে তৃতীয় দফায় বাড়ানো হল লকডাউনের মেয়াদ। বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ঘোষণা করা হল আপাতত ১৭ মে পর্যন্ত চলবে দেশজোড়া এই লকডাউন। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন ২১ মে পর্যন্ত লকডাউন বহাল থাকুক, এমনটাই চান তিনি। কারণ ওইদিন লকডাউনের ৪৯ দিনের মেয়াদ শেষ হচ্ছে। কারণ, এই সময় করোনা সংক্রমনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বৃদ্ধি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পয়লা বৈশাখের দিন তিনি এ কথা ঘোষণা করেছিলেন। দ্বিতীয় দফায় লকডাউন বাড়ার আগেই অবশ্য নবান্নের (Nabanna) এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১৯ মে পর্যন্ত সবাইকে সাবধানে থাকতে হবে। তাই প্রশাসনিক মহল ধরেই নিয়েছিল লকডাউন দীর্ঘায়িত হবে ১৯ মে পর্যন্ত। সম্প্রতি তিনি ২১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news