Breaking News
Home / TRENDING / মদ্যপান করতে গিয়ে করোনায় আক্রান্ত লিলুয়া রেল হাসপাতালের কর্মী

মদ্যপান করতে গিয়ে করোনায় আক্রান্ত লিলুয়া রেল হাসপাতালের কর্মী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নভেল করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সঙ্গে মদ্যপান করে কোভিড ১৯ (Covid 19) রোগে আক্রান্ত হলেন এক ব্যক্তি। গত মঙ্গলবার লিলুয়া রেল হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী ওই হাসপাতালে জ্বর ও কাশি নিয়ে ভর্তি হন। বুধবার পরীক্ষার পর জানা যায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তির সঙ্গে কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে সোমবার রাতে আক্রান্তদের সঙ্গে নিয়ে মদ্যপানের আসর বসিয়েছিলেন তিনি। লকডাউনে মদের আকাল। তাই মদ্যপানের সুযোগ পেয়ে হারাতে চাননি তিনি। তাই কোনওভাবনা চিন্তা না করেই সোশ্যাল ডিস্টেন্সিংকে পাত্তা না দিয়ে দেদার মদ্যপান করেন ওই ব্যক্তি।

জানা যায় সাতজনকে নিয়ে বসেছিল ওই মদের আসর। একজন করোনা আক্রান্ত ছিল বলে জানা গিয়েছে। লিলুয়া হাসপাতালে কর্মরত ব্যক্তির কোভিডের আক্রান্ত হাওয়ার খবর পেয়ে স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় পড়েন বাকিরা। উদ্বেগে তাঁরা পুলিশের দ্বারস্থ হলে তাঁদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। শুক্রবার তাঁদের টেস্ট করতে আসেন ওই স্বাস্থ্যকর্মীরা। পুলিশ লিলুয়ার ওই এলাকাটি সিল করে দেয়। তবে এলাকাটি সিল করে দেওয়া হলেও উপযুক্ত প্রমাণ দিয়ে জরুরী কাজের জন্য স্থানীয়রা বাইরে যেতে পারবেন বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *