চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জোড়া টুইট করে করোনা আক্রান্তদের সংখ্যা নিয়ে কেন্দ্র রাজ্যের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সঙ্গে কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় (Health Ministry) জানাচ্ছে পশ্চিমবঙ্গের করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত ৯৩১, অথচ রাজ্য সরকারের দাবি কোভিড আক্রান্তের সংখ্যা নাকি ৫৭২। এই বিষয়টিকে উল্লেখ করে শনিবার সকালে পরপর দুটি টুইট করে তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে রাজ্যপাল লেখেন, “কোভিড -১৯ সংক্রমণ সংক্রান্ত তথ্য চাপা দেওয়ার চেষ্টা বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যাবতীয় তথ্য স্বচ্ছভাবে স্পষ্ট করে দিন। ৩০ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য বুলেটিনে অ্যাক্টিভ কোভিডের ক্ষেত্রে ৫৭২। ১ মে স্বাস্থ্য সংক্রান্ত কোনও বুলেটিন নেই !! কেন্দ্রীয় সরকারের কাছে আক্রান্তের সংখ্যা ৯৩১। ৫৭২ থেকে ৯৩১ এর মধ্যে ব্যবধান পুনরুদ্ধারযোগ্য নয়। এমনকি পুনরুদ্ধার বা মৃতে সংখ্যা বিবেচনা করা হলেও সমন্বয়হীনতার অভাব দেখা যাচ্ছে।”
https://twitter.com/jdhankhar1/status/1256458161768165378?s=19
তিনি আরও লেখেন, “যখন লোকেরা অবিচ্ছিন্ন দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রত্যাহার করুন। ‘মৃতদেহের অপেক্ষায় রাজনৈতিক দলগুলি শকুন’ এবং এধরনের বিষয়গুলিকে জনসমক্ষে নিয়ে যাবেন না।” প্রসঙ্গত, করোনা পরিস্থিতির শুরুর দিন থেকেই কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আক্রান্তের সংখ্যা নিয়ে বিস্তর ব্যবধান দেখা দিয়েছে। যা বহাল ছিল শুক্রবার সকালে মেডিকেল বুলেটিন পর্যন্ত। গতকাল বিকেলে স্বাস্থ্য ভবন থেকে কোনও মেডিকেল বুলেটিন প্রকাশ না হওয়ায় তীব্র উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। প্রশ্ন তুলেছেন সংখ্যার বৈষম্য নিয়ে। রাজ্যপালের এমন টুইট নিয়ে আক্রমণ চালিয়েছে তৃণমূল। বাংলা শাসকদলের মতে, রাজভবনে বসে রাজনীতি করছেন রাজ্যপাল জাগদীপ ধনখড়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news