অনীক দত্ত :
আমি যখনই সিনেমা তৈরি করতে গেছি আমার অবচেতন মন জুড়ে থেকেছেন সত্যজিৎ রায়। উনি এমনই মহীরূহ ছিলেন যে সেটা হওয়াটাই স্বাভাবিক। প্রথম যখন দূরদর্শন আসে তখন আমরা বড় হচ্ছি। ওঁর সিনেমা দেখেই বেড়ে উঠছি সেই অর্থে। সত্যজিৎ রায়ের সিনেমার প্রবল প্রভাব পড়েছিল আমাদের সবার মধ্যেই।

পরে যখন নির্দেশনায় এসেছি তখন সবসময় মনে হয়েছে যে ওঁর সমতূল্য হওয়ার তো প্রশ্ন নেই কিন্তু অন্তত উত্তরসূরী হিসাবে যেন খুব অবিচার না করি। ভূতের ভবিষ্যৎ করার সময় মনে মনে দৃশ্যপটগুলি যখন আঁকতাম অনেক সময়ই সত্যজিৎ রায়ের সিনেমাগুলির কথা মনে পড়ত। মনে মনে ভেবেছি ওঁর প্রথমদিকের সিনেমাগুলির মতই যেন সিনেম্যাটিক হয় দৃশ্যগুলি। পথের পাঁচালির লিরিক্যাল কোয়ালিটির কথাও মাথায় রেখেছি। অনেকেই প্রশংসা করেছেন আমার সিনেমার, বলেছেন সত্যজিৎ রায়ের প্রভাব রয়েছে। আমি খুব লজ্জিত হয়েছি।
কিন্তু খুশিও হয়েছি। কারণ সত্যজিৎ রায়ের মধ্যে সিনেমা নিয়ে কোনও ন্যাকামি ছিল না। অত্যন্ত ঋজু আর ধারালো চিন্তাধারার মানুষ ছিলেন। সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে বাংলা সিনেমা থেকে। সেটা যদি খানিকটাও ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা ফিল্ম তৈরির সময় করেছি। সেটা কিন্তু সচেতনভাবেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news