Breaking News
Home / হেড লাইন্স (page 181)

হেড লাইন্স

কলকাতা পুলিশের এসটিএফের তৎপরতার ধৃত জেএমবি জঙ্গি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ‌ বড় করিমের পর ফের সালাউদ্দিন সালেহিনের ঘনিষ্ঠ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গি সংগঠন জেএমবি-র (JMB) এক সদস্যকে গ্রেফতার করল কলকাতা পুলিশের  স্পেশ্যাল টাস্ক ফোর্স । কলকাতা পুলিশের পক্ষে জানানো হয়েছে, শেখ রেজাউল ওরফে কিরণ নামে ওই সক্রিয় জেএমবি সদস্যকে ডানকুনি থেকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফের (STF) দাবি, সালাউদ্দিনকে গ্রেফতার করা …

আরও পড়ুন »

করোনার কাছে হারবে না দেশের অর্থনীতি, মোদীর লাইনেই জয় দেখছে বণিকমহল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। লকডাউন (Lockdown) এরপর দেশের অর্থনীতির বৃদ্ধি নিম্নগামী হয়েছে। এমন পরিস্থিতিতে কংগ্রেস থেকে শুরু করে সমস্ত বিরোধী দল দায়ী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। কিন্তু এমতাবস্থায় কেন্দ্রীয় সরকারের ওপর আস্থা হারাতে নারাজ বনিক মহল। তাদের কথায়, আর্থিক বৃদ্ধি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অনেকটা ক্রিকেটের টেস্ট ম্যাচের মত। এই …

আরও পড়ুন »

ব্রেকিং : কেজরিবালের জ্বর গলাব্যথা, করোনা টেস্টের ব্যবস্থা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কেজরিবালের জ্বর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল গত রবিবার থেকে গলা ব্যথা আর জ্বরে কাবু হয়ে পড়েছেন। বাতিল করা হয়েছে তাঁর সব মিটিং। মুখ্যমন্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে মুখ্যমন্ত্রীর দফতর। আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বর এসেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন …

আরও পড়ুন »

সামাজিক দূরত্ব থেকে মুক্তি, আজই সেই সুখবর শোনাবেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা থেকে সেরে ওঠায় প্রথম হল নিউজিল্যান্ড। উঠে গেল সামাজিক দূরত্বের নিয়মাবলী। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই পাঁচ কোটি মানুষের দেশ করা দেখাল। আজকের দিনে দাঁড়িয়ে একটিও করোনা এ্যাকটিভ রোগী নেই সর্বকালের অন্যতম সেরা অল রাউন্ডার ক্রিকেটার রিচার্ড হ্যাডলির (Richard Hadlee) দেশে। দেশের স্বাস্থ্য অধিকর্তা অ্যাসলে ব্লুমফিল্ড (Ashley …

আরও পড়ুন »

করোনার থাবা এবার পিআইবি দপ্তরেও, উদ্বেগ বাড়ছে সর্বত্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। এবার করোনার থাবা প্রেস ইনফর্মেশন ব্যুরোতেও। সূত্রের খবর, কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন পিআইবির এক উচ্চপদস্থ আধিকারিক। আপাতত দিল্লির এইমস হাসপাতালে ভর্তি তিনি। তাঁর স্বাস্থ্য নিয়ে সরকারিভাবে এখনও কোনও আপডেট দেওয়া হয়নি। তবে জানা গিয়েছে, গতকাল সন্ধে সাতটা নাগাদ এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয় তাঁকে। এইমসের ট্রমা …

আরও পড়ুন »

ভারতীয় সেনাবাহিনীর গুলিতে কাশ্মীরে নিহত পাঁচ জঙ্গী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কাশ্মীরে (Kashmir) আবারও বড় সাফল্য পেল সেনাবাহিনী। সোমবার সকালে সোপিয়ানে চার জঙ্গি খতম হয়েছে ভারতীয় সেনার (Indian Army) গুলিতে। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জঙ্গিকে নিকেশ করেছে তাঁরা। গোপন সূত্রে খবর আসে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার পিঞ্জোরা এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে তল্লাশি …

আরও পড়ুন »

করোনা সংক্রমণ বৃদ্ধির মাঝেই দেশে পুরোদমে খুলছে অফিস, শপিং মল, ধর্মস্থান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। অনলাইন ফেজ ওয়ানের দ্বিতীয় পর্যায়ে আজ থেকে শপিং মল, হোটেল, রেস্তরাঁ, বেশি সংখ্যক কর্মী নিয়ে বহু সরকারি ও বেসরকারি অফিস খুলছে। দোকান, বাজার, ধর্মস্থান আগেই খুলেছিল। এ বার বহু পর্যটন কেন্দ্রও খুলতে চলেছে। এমনকি কিছু স্কুলের তরফে প্রশাসনিক কাজের জন্য শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে হাজির হতেও বলা হয়েছে। কিন্তু …

আরও পড়ুন »

অভাবের তাড়নায় সন্তানকে বিক্রি করল মা-বাবা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ছেলে-মেয়ের মুখে খাবার তুলে দিতে পারছিলেন না। তাই নিজের কনিষ্ঠ সন্তানকে অন্যের কাছে বিক্রি করে বাকি দুই সন্তানের খাবার জোগাড় করলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের এক দম্পতি। ঘাটাল শহরের বাসিন্দা বাপন ও তাপসী ধাড়া। তাঁদের তিন সন্তান। পাঁচ বছরের ছেলে, আড়াই বছরের ও দু মাসের দুই মেয়ে। …

আরও পড়ুন »

১৫ আগস্টের পর শিক্ষাঙ্গনগুলি খোলার ইঙ্গিত দিলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ১৫ অগস্টের পরই ফের খুলবে দেশের সমস্ত স্কুল-কলেজের দরজা। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhrial Nishank)। একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক স্পষ্টই জানিয়েছেন, অগস্টের পরই দেশের সমস্ত স্কুল-কলেজ খোলা হবে। এ নিয়ে কোনও নির্দিষ্ট দিন ঘোষণা না করলেও পোখরিয়াল আরও জানিয়েছেন, …

আরও পড়ুন »

মানুষ খুনের শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড হল বাঘের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। মানুষ খুন করে শাস্তি হল বাঘের ! তাও আবার যাবজ্জীবন কারাদণ্ড। সাজাপ্রাপ্ত বাঘটির নাম শরণ। তার বয়স মাত্র ৫ বছর। তবে এর মধ্যেই অন্তত দুই বা ততোধিক জন মানুষ শিকার করেছে এই বাঘ (Tiger)। মাঝে তাকে ধরে গভীর জঙ্গলে ছেড়ে আসা হলেও, মানুষ খুনের নেশায় তাঁর খোঁজ …

আরও পড়ুন »

আগরতলা স্থলবন্দরে বিএসএফের করোনা, পণ্য নিচ্ছেনা ভারতীয় ব্যবসায়ীরা

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা : আগরতলা স্থলবন্দরে (Agartala Port) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছয়জন সদস্য নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বাংলাদেশের (Bangladesh) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য নেওয়া বন্ধ রেখেছে দেশের ব্যবসায়ীরা। ফলে এই বন্দর দিয়ে ভারতের আগরতলায় রবিবার সকাল থেকে পণ্য রফতানি বন্ধ রয়েছে। এতে করে বন্দরে বেশ কয়েকটি …

আরও পড়ুন »

আমফান পরবর্তী পরিস্থিতিতে সিইএসসি-র ভুমিকায় অখুশি ছিলেন বিদ্যুমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। সিইএসসির (CESE) সঙ্গে যুক্ত না থেকেও আমফান ঘূর্ণিঝড়ের পর শহর কলকাতা বিদ্যুৎহীন হয়ে পড়ায় তাঁকেই অনেকে কাঠগড়ায় তুলেছিলেন। রবিবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের নিজের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গেই একঝাঁক প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chatterjee)। শহর কলকাতা বিদ্যুৎহীন থাকার পাশাপাশি ঘূর্ণিঝড়ে …

আরও পড়ুন »

যুদ্ধ নয় আলোচনা দিয়ে চিনের সঙ্গে সমস্যা মেটাতে চায় ভারত, জানাল বিদেশমন্ত্রক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। যুদ্ধ নয়, চিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শান্তি চায় ভারত। রবিবার বিবৃতি দিয়ে জানাল ভারতীয় বিদেশ মন্ত্রাণালয়। শনিবার মালডো এলাকায় লালফৌজের সেনাঘাঁটিতে আমন্ত্রিত ছিলেন ভারতীয় সেনা অফিসাররা (Indian Army Officer)। সকাল সাড়ে এগারটার নাগাদ বৈঠক শুরু হয়। ভারতীয় সেনা অফিসারদের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চিনের …

আরও পড়ুন »

করোনা ? বন্ধ ঘরে বেঘোরে মারা গেলেন সুরজিৎ কর পুরকায়স্থর স্ত্রী ও শাশুড়ি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রহস্যজনক ভাবে মৃত্যু হল রাজ্যের প্রাক্তন ডিজিপি এবং বর্তমানে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থর (Surojit Kar Purkayasta) প্রাক্তন স্ত্রী শর্মিষ্ঠা কর পুরকায়স্থ (৬০) এবং শাশুড়ি পাপিয়া দে-র (৮০)। রবিবার সকালে বিধাননগরের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া পাওয়া যায়। বাড়িতেই দু’টি পৃথক ঘরে দু’জনের মৃতদেহ পাওয়া যাওয়ায় রহস্য দানা …

আরও পড়ুন »

ভারত করাকোরামে সড়ক নির্মাণ বন্ধ করলেই সীমান্ত থেকে সরবে চিনা সেনাবাহিনী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ভারত কারাকোরামে রাস্তা তৈরি বন্ধ করলেই নিয়ন্ত্রণ রেখা থেকে সেনাবাহিনী সরানোর বিষয়ে ভাবনা চিন্তা করবে চিনা সরকার (China Govt.)। শনিবার লাদাখে নিয়ন্ত্রণরেখার কাছে বৈঠক হয় ভারত ও চিনের সেনা আধিকারিকদের মধ্যে। সূত্রের খবর, বৈঠকে ভারতের তরফে দাবি করা হয়, চিনা সেনা এপ্রিল মাসে তাদের পুরোনো অবস্থানে ফিরে …

আরও পড়ুন »

ফি কমানোর দাবিতে বেসরকারি স্কুলগুলিকে চিঠি দিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ফি মুকুবের দাবিতে সমস্ত বেসরকারি স্কুলগুলিকে চিঠি লিখলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। রাজারহাট-নিউটাউন বিধানসভা এলাকার সমস্ত বেসরকারি স্কুলগুলিকে ফি কমানোর অনুরোধ করে চিঠি দিয়েছেন স্থানীয় বিধায়ক। প্রসঙ্গত, লকডাউনে বেসরকারি স্কুলগুলির ফি কমানোর দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে।কলকাতায় বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে জি ডি বিড়লার ফি …

আরও পড়ুন »