চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কেজরিবালের জ্বর।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল গত রবিবার থেকে গলা ব্যথা আর জ্বরে কাবু হয়ে পড়েছেন। বাতিল করা হয়েছে তাঁর সব মিটিং। মুখ্যমন্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে মুখ্যমন্ত্রীর দফতর। আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বর এসেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই সমস্ত প্রশাসনিক বৈঠক বাতিল করা হয়েছে। আরও জানানো হয়েছে আগামীকাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হবে।
জানা গিয়েছে, রবিবার দুপুরের পর থেকেই শরীর খারাপ আম আদমি পার্টির সভাপতির। ওই সময় থেকে তিনি কারও সঙ্গে দেখাও করেননি। তখন থেকেই আশঙ্কা করা হয়েছিল যে কোনওরকম শারীরিক সমস্যায় ভুগছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এমনিতেই করনা ভাইরাসের সংক্রমনের কারণে রাজধানীর দিল্লি একেবারে প্রথম সারিতে উঠে এসেছে। কর্মা আক্রান্ত রোগীদের ঠিকঠাক পরিষেবা না দিতে পারার অভিযোগ উঠেছে অরবিন্দ কেজরিবালের বিরুদ্ধে। ঠিক সেই মুহূর্তেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news