Breaking News
Home / TRENDING / ফি কমানোর দাবিতে বেসরকারি স্কুলগুলিকে চিঠি দিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত

ফি কমানোর দাবিতে বেসরকারি স্কুলগুলিকে চিঠি দিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফি মুকুবের দাবিতে সমস্ত বেসরকারি স্কুলগুলিকে চিঠি লিখলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। রাজারহাট-নিউটাউন বিধানসভা এলাকার সমস্ত বেসরকারি স্কুলগুলিকে ফি কমানোর অনুরোধ করে চিঠি দিয়েছেন স্থানীয় বিধায়ক। প্রসঙ্গত, লকডাউনে বেসরকারি স্কুলগুলির ফি কমানোর দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে।কলকাতায় বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে জি ডি বিড়লার ফি কমানোর দাবিতে শনিবার অবিভাবকরা আন্দোলন শুরু করেছে। বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরাও জানিয়েছেন, স্কুলের ফি না কমালে তারাও আন্দোলন শুরু করবে।

এমতাবস্থায় স্কুলের ফি কমানোর দাবিতে সরব হলেন বিজেপির (BJP) রাজ্য কমিটির সম্পাদক সব্যসাচী দত্ত। তিনি বলেন, “আমি আমার বিধানসভার মধ্যে থাকা সমস্ত বেসরকারি স্কুলগুলিকে বেতন বৃদ্ধি না করার জন্য অনুরোধ করেছি। রাজারহাটে প্রচুর বেসরকারি ইংলিশ মিডায়াম স্কুল রয়েছে। এই অসময়ে তারা ফি বৃদ্ধি করলে নিশ্চিত ভাবে বিপদে পরবেন অবিভাবকরা। লকডাউনে বহু মানুষের হাতে কাজ নেই। এইসময় ফি বৃদ্ধি হলে অনেকের পড়াশুনা ছালাতে গিয়ে বিপদে পরতে হবে।” তাই আমি সমস্ত বেসরকারি স্কুলের কাছে অনুরোধ করেছি ফি বৃদ্ধি না করার জন্য বলে জানান বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *