Breaking News
Home / TRENDING / মানুষ খুনের শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড হল বাঘের

মানুষ খুনের শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড হল বাঘের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মানুষ খুন করে শাস্তি হল বাঘের ! তাও আবার যাবজ্জীবন কারাদণ্ড। সাজাপ্রাপ্ত বাঘটির নাম শরণ। তার বয়স মাত্র ৫ বছর। তবে এর মধ্যেই অন্তত দুই বা ততোধিক জন মানুষ শিকার করেছে এই বাঘ (Tiger)। মাঝে তাকে ধরে গভীর জঙ্গলে ছেড়ে আসা হলেও, মানুষ খুনের নেশায় তাঁর খোঁজ মিলেছে লোকালয়ে। তাই আর ঝুঁকি না নিয়ে বাঘটিকে যাবজ্জীবন বন্দী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নরঘাতক শরণ প্রসঙ্গে কানহা টাইগার রিজার্ভ ফরেস্টের (Kanha Tiger Reserve Forest) ডিরেক্টর এল কৃষ্ণমূর্তি জানিয়েছেন, বাঘটি আসলে মহারাষ্ট্রের চন্দ্রপুর এলাকার বাসিন্দা। ২০১৮ সালের ১১ ডিসেম্বর মধ্যপ্রদেশের বেতুল জেলার সার্নি এলাকা থেকে উদ্ধার করা হয় বাঘটিকে। বনকর্মীদের অনুমান চন্দ্রপুর থেকে বেতুল যাওয়ার পথে বেশকিছু মানুষের শিকার করেছে বাঘটি। এরপরেই আর ঝুঁকি নিতে চায়নি মহারাষ্ট্রের বন দফতর। তড়িঘড়ি বাঘটিকে ধরার নির্দেশ দেওয়া হয়।

তল্লাসিতে নেমে সার্নি-র একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে উদ্ধার করা হয় এই বাঘটিকে। ধরা পড়ার পর শরণকে কানহা টাইগার রিজার্ভে বেশ কিছুদিন রাখার পর জঙ্গলে ফেরত পাঠানো হয়। কিন্তু তারপর লোকালয়ে খোঁজ মেলে শরণের। যদিও সেই সময় কোনও মানুষ তার হাতে নিহত হয়েছেন বলে জানা যায়নি। পরিস্থিতি এমন দেখে বাঘটিকে চিরতরে খাঁচা বন্দী রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন ভোপালে বন বিহার ন্যাশনাল পার্কে (Bhopal Ban Bihar National Park) পাঠানো হয়েছে। সেখানেই খাঁচা বন্দী হয়ে তাঁকে থাকতে হবে বাকী জীবন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *