Breaking News
Home / TRENDING / যুদ্ধ নয় আলোচনা দিয়ে চিনের সঙ্গে সমস্যা মেটাতে চায় ভারত, জানাল বিদেশমন্ত্রক

যুদ্ধ নয় আলোচনা দিয়ে চিনের সঙ্গে সমস্যা মেটাতে চায় ভারত, জানাল বিদেশমন্ত্রক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

যুদ্ধ নয়, চিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শান্তি চায় ভারত। রবিবার বিবৃতি দিয়ে জানাল ভারতীয় বিদেশ মন্ত্রাণালয়। শনিবার মালডো এলাকায় লালফৌজের সেনাঘাঁটিতে আমন্ত্রিত ছিলেন ভারতীয় সেনা অফিসাররা (Indian Army Officer)। সকাল সাড়ে এগারটার নাগাদ বৈঠক শুরু হয়। ভারতীয় সেনা অফিসারদের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চিনের তরফে ছিলেন ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের মেজর জেনারেল লিন লিউ। ভারত কারাকোরামে রাস্তা তৈরি বন্ধ করলেই নিয়ন্ত্রণ রেখা থেকে সেনাবাহিনী সরানোর বিষয়ে ভাবনা চিন্তা করবে চিনা সরকারের (China Govt.) পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে বৈঠকে।।

চিনের এমন জবাবের পরদিন প্রতিক্রিয়া জানাল বিদেশ মন্ত্রাণালয় (Forigen Ministry)। বিবৃতি দিয়ে ভারতের বিদেশ মন্ত্রালয় জানিয়েছে, “দুই পক্ষই কূটনৈতিক এবং অসামরিক পর্যায়ে আলোচনা করে সমস্যার সমাধান করবে। সীমান্ত এলাকায় শান্তি এবং সহযোগিতার পরিবেশ যাতে বজায় থাকে, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর দুই দেশই। চিন বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি মেনেই শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর প্রস্তাবে সায় দিয়েছে।” বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, “এটা ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের ৭০ তম বর্ষ। তাই দুই দেশই পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চায় ভারত।”

প্রসঙ্গত, ভারত ও চীনের সীমান্তবর্তী এলাকা নিয়ে তৈরি হওয়া দু’দেশের মধ্যে বিবাদের ঘটনা আন্তর্জাতিক মহলের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে টুইট করে দু’দেশের মধ্যে সমস্যা মেটাতে মধ্যস্থতাকারী ভূমিকা নিতে চেয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দু’দেশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া, তাদের অভ্যন্তরীণ সমস্যা তারা নিজেরাই মিটিয়ে নেবেন এ ক্ষেত্রে তৃতীয় কোনও পক্ষের প্রয়োজন হবে না। সেই মতই শনিবার দুপক্ষের সেনাবাহিনীর আধিকারিকদের মধ্যে প্রথম পর্যায়ের বৈঠক হয়। আগামী দিনে উচ্চপর্যায়ের এই ধরনের বৈঠক চলবে বলেই জানা গিয়েছে বিদেশমন্ত্রক সূত্রে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *