Breaking News
Home / TRENDING / অভাবের তাড়নায় সন্তানকে বিক্রি করল মা-বাবা

অভাবের তাড়নায় সন্তানকে বিক্রি করল মা-বাবা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ছেলে-মেয়ের মুখে খাবার তুলে দিতে পারছিলেন না। তাই নিজের কনিষ্ঠ সন্তানকে অন্যের কাছে বিক্রি করে বাকি দুই সন্তানের খাবার জোগাড় করলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের এক দম্পতি। ঘাটাল শহরের বাসিন্দা বাপন ও তাপসী ধাড়া। তাঁদের তিন সন্তান। পাঁচ বছরের ছেলে, আড়াই বছরের ও দু মাসের দুই মেয়ে। জানা গিয়েছে, তাপসী অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। বাপন ধাড়া বেকার, দিনভর নেশায় ডুবে থাকে। লকডাউনের জেরে তাপসীর কাজ বন্ধ হয়ে যায়। ফলে ছেলে-মেয়েদের মুখে খাবারের জোগান দিতে পারছিলেন না তাঁরা। শেষপর্যন্ত নিজের সন্তানকে হাওড়ার এক আত্মীয়ের কাছে বিক্রি করে দেন। তাও মাত্র ৩০০০ টাকার বিনিময়ে। 

ঘটনা জানাজানি হতেই এলাকায চাঞ্চল্য ছড়ায়। পুলিশ আড়াই মাসের কন্যা সন্তানকে উদ্ধার করে ঘাটালের হাসপাতালে ভর্তি করেছেন। মাত্র ৩০০০ টাকার বিনিময়ে দু’মাসের কন্যাসন্তানকে বিক্রি করে দিয়েছিলেন ওই দম্পতি। জেলা শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপকুমার দাস বলেন, “পুলিশের সহযোগিতায় শিশুটিকে মঙ্গলবার রাতে উদ্ধার করে নিয়ে এসে ঘাটাল হাসপাতালে ভরতি করা হয়েছে। কী কারণে বাবা-মা শিশুটিকে দিয়ে দিয়েছিলেন, পুলিশ তা তদন্ত করে দেখছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *