চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
১৫ অগস্টের পরই ফের খুলবে দেশের সমস্ত স্কুল-কলেজের দরজা। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhrial Nishank)। একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক স্পষ্টই জানিয়েছেন, অগস্টের পরই দেশের সমস্ত স্কুল-কলেজ খোলা হবে। এ নিয়ে কোনও নির্দিষ্ট দিন ঘোষণা না করলেও পোখরিয়াল আরও জানিয়েছেন, সম্ভবত ১৫ অগস্টের পর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। তিনি বলেন, “আগামী ১৫ অগস্টের মধ্যে সমস্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত পরীক্ষা আগেই হয়ে গিয়েছে এবং যা এখন হচ্ছে, সেই সমস্ত পরীক্ষা রেজাল্ট।”
স্কুল-কলেজ খুললেও করোনা সংক্রমণ এড়াতে চূড়ান্ত সতর্কতা মেনে চলতে হবে। স্কুল-কলেজ খুললেও করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্ত রকমের সাবধানতা যাতে মেনে চলা হয়, সে দিকে নজর রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে গত মার্চের মাঝামাঝি থেকে দেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ ছিল। দফায় দফায় লকডাউনের (Lockdown) জেরে ফের কবে তা খুলবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, অভিভাবক-সহ দেশের ৩৩ কোটি পড়ুয়ারা। সম্প্রতি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন (Human Resources Development Ministery) মন্ত্রী এবিষয়ে ইঙ্গিত দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শিক্ষা মহল। তবে আশঙ্কার জায়গা একটা থেকেই যাচ্ছে, কারণ আনলক ফেজ ওয়ানের শুরুতে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে তাতে ১৫ আগস্টের পর শিক্ষাঙ্গনগুলি খোলার পরিস্থিতি আদৌ থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news