Breaking News
Home / TRENDING / সামাজিক দূরত্ব থেকে মুক্তি, আজই সেই সুখবর শোনাবেন প্রধানমন্ত্রী

সামাজিক দূরত্ব থেকে মুক্তি, আজই সেই সুখবর শোনাবেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা থেকে সেরে ওঠায় প্রথম হল নিউজিল্যান্ড। উঠে গেল সামাজিক দূরত্বের নিয়মাবলী। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই পাঁচ কোটি মানুষের দেশ করা দেখাল। আজকের দিনে দাঁড়িয়ে একটিও করোনা এ্যাকটিভ রোগী নেই সর্বকালের অন্যতম সেরা অল রাউন্ডার ক্রিকেটার রিচার্ড হ্যাডলির (Richard Hadlee) দেশে।

দেশের স্বাস্থ্য অধিকর্তা অ্যাসলে ব্লুমফিল্ড (Ashley Bloomfield) সোমবার জানান ফেব্রুয়ারির ২৮ তারিখের থেকে শুরু হয়েছে। আজ এই প্রথম দেশে একজনও করোনা পজিটিভ রোগী নেই। দেশের সব মানুষ বলছেন, ‘সত্যিই ভাল খবর’। শেষ যে রোগী ছিলেন তাঁকেও আজ অর্থাৎ সোমবার ছুটি দিয়ে দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড জুড়ে এখন খুশির হাওয়া।

টানা সাত সপ্তাহের কঠোর লকডাউনের ফল আজকের করোনা মুক্তি। এমনটাই মনে করছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান আজই ঘোষণা করবেন করোনা মুক্তির কথা। একই সঙ্গে সামাজিক দুরত্বেরও অবসান হবে নিউজিল্যান্ডে। প্রধানমন্ত্রীর বক্তব্যে সে কথাও থাকবে বলে খবর। দেশের বাইরে থেকে এখনও পর্যন্ত কাউকে দেশে ঢুকতে দেওয়া না হলেও ঘুচে গেল দেশের অভ্যন্তরে একে অপরের দুরত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *