Breaking News
Home / রাজনীতি (page 573)

রাজনীতি

পঞ্চায়েতের আগে ম্যারাথন জেলা সফরে দিলীপ

নীল বণিক: কলকাতা থেকে বেরিয়ে রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের প্রচার করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। টানা ২৫ দিন রাজ্যের বিভিন্ন জেলায় চলবে প্রচার অভিযান। বৃহস্পতিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে দিলীপ ঘোষ তাঁর প্রচার অভিযান শুরু করবেন। এরপর সেখান থেকে শুক্রবার তিনি যাবেন পশ্চিম মেদিনীপুর। সেখানে ঘাটাল সংলগ্ন এলাকা ঘুরে তিনি …

আরও পড়ুন »

উপবাসের মধ্যেই চেন্নাইয়ে ডেফএক্সপোতে মোদি

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সহ বিরোধী দলগুলির সংসদের অধিবেশন পণ্ড করার প্রতিবাদে বৃহস্পতিবার উপবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ , প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সহ বিজেপির বহু নেতা কর্মীরা। তবে এই উপবাসের জন্য নিজের কোনও কর্মসূচীই বাতিল করছেন না মোদি। বৃহস্পতিবার চেন্নাইয়ে প্রতিরক্ষামন্ত্রকের ‘ডেফএক্সপো-১০’ র উদ্বোধন করবেন তিনি। এরপর সেখান থেকেই …

আরও পড়ুন »

অন্ধ্র নিয়ে রেল রোকো ওয়াইএসআরসিপি র, গ্রেফতার বহু নেতা

নিজস্ব সংবাদদাতা অন্ধ্র প্রদেশেকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে এবার রেল রোকো কর্মসূচী পালন করল ওয়াইএসআরসিপি নেতারা। একই দাবিতে আমরণ অনশন করছেন দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা। বুধবারের রেল রোকো কর্মসূচীতে বিপর্যস্ত হয় শ্রীকাকুলম, বিজয়নগর, বিশাখাপত্তনম, তেনালি গুন্টুর, বিজয়ওয়াড়া। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন ওয়াইএসআরসিপি বিধায়কদের গ্রেফতার করা হয়। অন্যদিকে, …

আরও পড়ুন »

এবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হল বিজেপি, জেনে নিন কোথায়

সুমন সেনগুপ্ত: রাজ্য জুড়ে বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে। বিরোধীরা একজোট হয়ে সোচ্চার হয়েছে। সম্পূর্ণ অন্য চিত্র দেখা গেলো হুগলি জেলায়। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি প্রার্থী। পান্ডুয়া ব্লকের সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতের ১২১ নম্বর বুথে নির্বাচনের আগেই বিজেপি প্রার্থীর জয়লাভ জেলার অন্যতম আলোচ্য বিষয় হয়ে …

আরও পড়ুন »

অধ্যাপক আশিসের মাথা কী হেঁট করে দিচ্ছেন মন্ত্রী আশিস! জেনে নিন কেন

নিজস্ব প্রতিনিধি : রামপুরহাট, মনোনয়নে শাসক সন্ত্রাস। এই নিয়েই কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে তোলপাড় চালাচ্ছে বিরোধীরা। বাদ যায়নি বীরভূম জেলাও। এই জেলাতেই বাড়ি তৃণমূলের নেতা তথা কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের। তিনি রামপুরহাট কলেজের প্রাক্তন বাংলার অধ্যাপক। তাঁর পাড়ার মনোনয়নও ক’দিন ছিল দুষ্কৃতীদের দখলে। এই নিয়ে আশিসের কোনও মন্তব্য না মেলায় ঝড় …

আরও পড়ুন »

আগামী সাত দিনের মধ্যে ছত্রধরকে জেল থেকে ছেড়ে দেখান: মুকুল রায়

নিজস্ব প্রতিনিধি : ঝাড়গ্রাম:- আগামী ৭ দিনের মধ্যে ছত্রধর মাহাতো কে জেল থেকে বার করে দেখান , এই ক্ষমতা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। বুধবার লালগড়ের আমেলিয়া গ্রামে ছত্রধর মাহাতোর বাড়িতে এসে এমনই দাবি জানালেন মুকুল রায়।তিনি আরও জানান যার হাত ধরে জঙ্গলমহলে ঢোকা ,যার সঙ্গে কানে কানে কথা বলে জঙ্গল …

আরও পড়ুন »

মনোনয়ন সন্ত্রাস : বেসুরো মমতাপন্থী বুদ্ধিজীবীদের একাংশ

ঈষাণিকা ভোরাই: ২০১১ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে একটা পোস্টার ছেয়ে ফেলেছিল। সেই পোস্টারে শুধু দুটি শব্দ লেখা ছিল “পরিবর্তন চাই।” পোস্টারে যে সব মুখগুলো দেখা গিয়েছিল তারা ছিলেন এরাজ্যের তাবড় বুদ্ধিজীবীরা। তারপর কেটে গেছে সাত সাতটা বছর। সেই পোস্টারের অনেক মুখ‌ই এখন রাজ্য সরকারের বিভিন্ন কমিটিতে রয়েছেন। কেউ কেউ …

আরও পড়ুন »

নদিয়ায় ১৬ টি পঞ্চায়েতে ‘সন্ত্রাসের’ ঘাসফুল

নীল বণিক: প্রেমের পূজারী মহাপ্রভু চৈতন্যর জেলায় সন্ত্রাসের সাহায্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬ টি পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস । নদিয়া জেলায় শাসক দলের সন্ত্রাসের কাছে হেরে গিয়েছে বিরোধী দলের পরিশ্রম। মনোনয়নপত্র তোলা পর্বের শুরুতে তৃণমূলের সঙ্গে টক্কর দিতে ময়দানে নেমেছিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত শাসক দলের লাঠি, বোমা, পিস্তলের সামনে গণতান্ত্রিক …

আরও পড়ুন »

কর্তব্যরত অবস্থায় নিহত সাংবাদিকদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা শিবরাজ সরকারের

নিজস্ব সংবাদদাতা: অ্যাসাইনমেন্টে বা কর্তব্যরত অবস্থায় মৃত সাংবাদিকদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে মধ্য প্রদেশ সরকার । মঙ্গলবার সাংবাদিকদের জন্য আয়োজিত এক অ্যাওয়ার্ড ফাংশানে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন কর্তব্যরত অবস্থায় আহত সাংবাদিকদের জন্যও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।অ্যাসাইনমেন্টে গিয়ে ক্যামেরা বা অন্যান্য যন্ত্রের ক্ষতি …

আরও পড়ুন »

নির্বাচন কমিশনে বিজেপির স্বচ্ছতা অভিযান

নীল বণিকঃ ঝাড়ু হাতে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করল রাজ্য বিজেপি। দুপুরে রাজ্য বিজেপির মহিলা কর্মীরা ঝাঁটা হাতে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যান। প্রথমে মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসে প্রবেশ করতে চান। কিন্তু কমিশনের দফতরে কর্তব্যরত পু্লিশেরা তাঁকে আটকান। এরপরেই রাজ্য চন কমিশনারের পদত্যাগের দাবিতে ঝাটা …

আরও পড়ুন »

উন্নাও ধর্ষনকাণ্ডে তদন্তে এসআইটি

নিজস্ব সংবাদদাতা : উত্তর প্রদেশের উন্নাও ধর্ষনের তদন্তে এসআইটি গঠন করা হবে। জানালেন লখনৌয়ের এডিজি আইন শৃঙ্খলা আনন্দ কুমার । পুলিশি হেফাজতে নির্যাযিতার বাবার মৃত্যুর তদন্তও করা হবে বলে জানিয়েছেন তিনি । এদিকে, মঙ্গলবার সকালেই ধর্ষন কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের ভাই অতুল সিং ও তাঁর তিন সাকরেদকে …

আরও পড়ুন »

ফাঁড়া কাটল অনুব্রতর, দুর্ঘটনায় নিহত তাঁর পাইলট কারে থাকা এসআই

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান : বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডডলের পাইলট কার । সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বর্ধমান বোলপুর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার বটগ্রাম এলাকায় । দুর্ঘটনায় মারা যান পাইলট কারে সওয়ার এক পুলিশ অফিসারের (এস আই )। মৃত পুলিশ অফিসারের নাম …

আরও পড়ুন »

তিন মন্ত্রী মিলে কমিশনারকে মার! চাঞ্চল্যকর অভিযোগ মুকুলের

নীল বণিক : রাজ্য নির্বাচন কমিশন মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তি তুলে নেওয়া নিয়ে রাজ্যের রাজনৈতিক মহল সরগরম। বিরোধীরা এ নিয়ে সোচ্চার। অনেকেই এর মধ্যে তৃণমূলের হাত দেখছেন। বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগের তির রাজ্যের তিন মন্ত্রীর বিরুদ্ধে। মুকুল রায়ের দাবি, রাজ্যের তিন মন্ত্রী সোমবার রাতে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংহেয়ের বাড়িতে …

আরও পড়ুন »

কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে বিজেপি

নীল বণিক : মন্ত্রীদের চাপেই রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত বদল করেছেন। তাই রাজ্য বিজেপি কমিশনের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টের দারস্থ হচ্ছে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গণতন্ত্র বাঁচাতে রাজ্য বিজেপির হাতে আর কোন বিকল্প নেই বলে জানান তিনি। তবে রাজ্য বিজেপি এখন রীতিমতো আশঙ্কায় রয়েছে বলে রাজ্য সদর …

আরও পড়ুন »

বীরভূম জুড়ে তৃণমূলের তাণ্ডব

নিজস্ব সংবাদদাতা : মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন বাড়াতেই মঙ্গলবার সকাল থেকে জেলা জুড়ে তাণ্ডব চালাল শাসক দলের দুষ্কৃতীরা। জেলা তৃণমূল সভাপতি যাদের কাল বিশ্রাম নিতে বলেছিলেন।তারা ফের স্বমহিমায় রাস্তায় নেমে পড়লেন। বোলপুরে মহকুমা শাসকের অফিসের সামনে অস্ত্র হাতে জটলা শাসক দলের কর্মী সমর্থকদের। এক দল আবার মোটর বাইক নিয়ে …

আরও পড়ুন »

ফের ভারত বনধে জ্বলছে বিহার, থমথমে মধ্য প্রদেশ

নিজস্ব সংবাদদাতা জাতের ভিত্তিতে সংরক্ষণের প্রতিবাদে ডাকা ভারত বনধে বিপর্যস্ত বিহারের সড়ক ও রেল পরিষেবা। আরা, মুজফ্ফরপুর, বেগুসরায়, নালন্দায় রাস্তা অবরোধ করে বিক্ষোভকারিরা। কয়েকটি জায়গায় টায়ার পোড়ায় অবরোধকারিরা। আরায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বিক্ষোভকারিরা। ঘটনায় আহত ৭ পুলিশ । এদিকে মঙ্গলবারই মোতিহারি যাচ্ছেন প্রধানমন্ত্রী । কয়েকদিন আগেই ভারত বনধকে …

আরও পড়ুন »