Breaking News
Home / TRENDING / ফের ভারত বনধে জ্বলছে বিহার, থমথমে মধ্য প্রদেশ

ফের ভারত বনধে জ্বলছে বিহার, থমথমে মধ্য প্রদেশ

নিজস্ব সংবাদদাতা
জাতের ভিত্তিতে সংরক্ষণের প্রতিবাদে ডাকা ভারত বনধে বিপর্যস্ত বিহারের সড়ক ও রেল পরিষেবা। আরা, মুজফ্ফরপুর, বেগুসরায়, নালন্দায় রাস্তা অবরোধ করে বিক্ষোভকারিরা। কয়েকটি জায়গায় টায়ার পোড়ায় অবরোধকারিরা। আরায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বিক্ষোভকারিরা। ঘটনায় আহত ৭ পুলিশ । এদিকে মঙ্গলবারই মোতিহারি যাচ্ছেন প্রধানমন্ত্রী । কয়েকদিন আগেই ভারত বনধকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল বিহার, মধ্য প্রদেশ। মঙ্গলবারের বনধকে নজরে রেখে সতর্ক মধ্য প্রদেশের প্রশাসন। ইতিমধ্যেই রাজ্যের বহু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজস্থানের ভরতপুরেও বনধের প্রভাব পড়েছে, তবে অশান্তির কোনও খবর নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *