প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান :
বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডডলের পাইলট কার । সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বর্ধমান বোলপুর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার বটগ্রাম এলাকায় । দুর্ঘটনায় মারা যান পাইলট কারে সওয়ার এক পুলিশ অফিসারের (এস আই )। মৃত পুলিশ অফিসারের নাম ধনপতি সাহা (৫৪)। আউশগ্রামের কুরুম্বা গ্রামে এই পুলিশ অফিসারের বাড়ি। জখম হয়েছেন পাইলট কারে সওয়ার থাকা আরও চার পুলিশ কর্মী । দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় আউশগ্রাম থানার পুলিশ।তারা জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে পাঠান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে , অনুব্রত মণ্ডলকে কলকাতা পৌছে দিয়ে রাতে পাইলট কারটি বীরভূম ফিরছিল । বটগ্রাম এলাকার চালবোঝায় একটি লরির সঙ্গে বোলপুরমুখী পাইলট কারটির সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মারা যান পুলিশ অফিসার ধনপতি সাহা। জখম চার পুলিশ কর্মীর মধ্যে দুজনের শারীরিক অবস্থা সংকটজনক থাকায় তাদের কলকাতার পিজি হাসপাতালে পাঠানো হয়েছে। তৃণমূল সূত্রে জানা গেছে অনুব্রত মণ্ডলের স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে কলকাতায় টাটার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এখন প্রায় প্রতিদিনই কলকাতা যাতায়াত করতে হচ্ছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news