নীল বণিকঃ
ঝাড়ু হাতে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করল রাজ্য বিজেপি। দুপুরে রাজ্য বিজেপির মহিলা কর্মীরা ঝাঁটা হাতে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যান। প্রথমে মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসে প্রবেশ করতে চান। কিন্তু কমিশনের দফতরে কর্তব্যরত পু্লিশেরা তাঁকে আটকান। এরপরেই রাজ্য চন কমিশনারের পদত্যাগের দাবিতে ঝাটা হাতে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কথায় কাজ করছে রাজ্য নির্বাচন কমিশন । সেজন্যই বিজেপি রাজ্য জুড়ে মনোনয়ন জমা দিতে পারেনি। নির্বাচন কমিশনের ওপর থেকে শাসক দলের স্বৈরাচার দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনতে এই প্রতীকী বিক্ষোব দেখান তারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news