নিজস্ব সংবাদদাতা:
কংগ্রেস সহ বিরোধী দলগুলির সংসদের অধিবেশন পণ্ড করার প্রতিবাদে বৃহস্পতিবার উপবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ , প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সহ বিজেপির বহু নেতা কর্মীরা। তবে এই উপবাসের জন্য নিজের কোনও কর্মসূচীই বাতিল করছেন না মোদি। বৃহস্পতিবার চেন্নাইয়ে প্রতিরক্ষামন্ত্রকের ‘ডেফএক্সপো-১০’ র উদ্বোধন করবেন তিনি। এরপর সেখান থেকেই আইআইটি মাদ্রাজ যাবেন প্রধানমন্ত্রী । সেখান থেকে দিল্লি ফিরবেন তিনি। প্রসঙ্গত, ডেফএক্সপোতে ভারতে তৈরি যুদ্ধ সরঞ্জামের প্রদর্শনী করা হবে। এবছর প্রদর্শনীতে যুদ্ধবিমান তেজস, ট্যাঙ্ক অর্জুনের লাইভ ডেমোর ব্যবস্থা থাকবে। বিশ্বের নানা দেশ এবছরের ডেফএক্সপোতে অংশগ্রহণ করবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news