Breaking News
Home / TRENDING / উন্নাও ধর্ষনকাণ্ডে তদন্তে এসআইটি

উন্নাও ধর্ষনকাণ্ডে তদন্তে এসআইটি

নিজস্ব সংবাদদাতা :

উত্তর প্রদেশের উন্নাও ধর্ষনের তদন্তে এসআইটি গঠন করা হবে। জানালেন লখনৌয়ের এডিজি আইন শৃঙ্খলা আনন্দ কুমার । পুলিশি হেফাজতে নির্যাযিতার বাবার মৃত্যুর তদন্তও করা হবে বলে জানিয়েছেন তিনি । এদিকে, মঙ্গলবার সকালেই ধর্ষন কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের ভাই অতুল সিং ও তাঁর তিন সাকরেদকে গ্রেফতার করা হয়। উন্নাওয়ের এই ধর্ষনের সঙ্গে হাইপ্রোফাইল নেতার নাম জড়িয়ে যাওয়ায় সরগরম মিডিয়া। এদিকে, নির্যাতিতার বাবার ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। তাতে লেখা রয়েছে সেপ্টিসিমিয়া এবং মলাশয় ফেটে রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, রবিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে বিজেপি বিধায়ক কুলদীপ সিংয়ের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে যায় এক মহিলা ও তাঁর পরিবার। পরে ওই নির্যাতিতার বাবাকএ তউলে নিয়ে যায় পুলিশ । সোমবার পুলিশি হেফাজতে রক্তবমি হয়ে মারা যায় নির্যাতিতার বাবা। পুলিশি অত্যাচারের অভিযোগ আনে নির্যাতিতার পরিবার। মিডিয়া ও বিরোধিদের চাপের মুখে পদত্যাগ করেন কুলদীপ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *