Breaking News
Home / TRENDING / এবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হল বিজেপি, জেনে নিন কোথায়

এবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হল বিজেপি, জেনে নিন কোথায়

সুমন সেনগুপ্ত:

রাজ্য জুড়ে বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে। বিরোধীরা একজোট হয়ে সোচ্চার হয়েছে। সম্পূর্ণ অন্য চিত্র দেখা গেলো হুগলি জেলায়। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি প্রার্থী। পান্ডুয়া ব্লকের সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতের ১২১ নম্বর বুথে নির্বাচনের আগেই বিজেপি প্রার্থীর জয়লাভ জেলার অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। জানা গেছে এই বুথের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন এলাকার সাধারণ ঘরের এক গৃহবধূ গীতা বাস্কে। বছর তিনেক আগে স্থানীয় বিজেপি নেতার হাত ধরে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। লোকের জমিতে কাজ করে সংসার চালানোর পাশাপাশি রাজনীতিতে দক্ষতার পরিচয় দেন তিনি। তাই স্থানীয় নেতৃত্ব এবার তাঁকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়। কিন্তু একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে তিনি জিতে যাবেন এমনটা স্বপ্নেও ভাবেনি কেউই। বিজেপি প্রার্থী গীতা বাস্কে জিতলেন। তাও বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কেন এমনটা হল। উত্তর জানা নেই কারও কাছেই। শাসক দল তো বটেই। তাঁর বিরুদ্ধে নমিনেশন জমা দেয়নি সিপিএম, কংগ্রেস সহ এক নির্দল প্রার্থী। বুধবার এলাকায় বিজয় উৎসব পালন করল বিজেপি কর্মীরা। এই ঘটনায় জেলা তৃণমূলের সভাপতি তথা কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, ওখানে তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিল। কিন্তু কাস্ট সার্টিফিকেটে গণ্ডগোল থাকায় শেষ মুহুর্তে আটকে যায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *