Breaking News
Home / TRENDING / অন্ধ্র নিয়ে রেল রোকো ওয়াইএসআরসিপি র, গ্রেফতার বহু নেতা

অন্ধ্র নিয়ে রেল রোকো ওয়াইএসআরসিপি র, গ্রেফতার বহু নেতা

নিজস্ব সংবাদদাতা
অন্ধ্র প্রদেশেকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে এবার রেল রোকো কর্মসূচী পালন করল ওয়াইএসআরসিপি নেতারা। একই দাবিতে আমরণ অনশন করছেন দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা। বুধবারের রেল রোকো কর্মসূচীতে বিপর্যস্ত হয় শ্রীকাকুলম, বিজয়নগর, বিশাখাপত্তনম, তেনালি গুন্টুর, বিজয়ওয়াড়া। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন ওয়াইএসআরসিপি বিধায়কদের গ্রেফতার করা হয়। অন্যদিকে, দলেরই ছাত্র সংগঠন তিরুপতিতে একই দাবিতে অর্ধ নগ্ন অবস্থায় বিক্ষোভ দেখায়। প্রসঙ্গত, অন্ধ্র প্রদেশেকে বিশেষ রাজ্যের মর্যাদার লড়াইয়ে সরকারের ওপর চাপ বাড়াতে রোজই বিক্ষোভ কর্মসূচী পালন করছে টিডিপি, ওয়াইএসআরসিপি সহ বহু দল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *