Breaking News
Home / TRENDING / বীরভূম জুড়ে তৃণমূলের তাণ্ডব

বীরভূম জুড়ে তৃণমূলের তাণ্ডব

নিজস্ব সংবাদদাতা :

মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন বাড়াতেই মঙ্গলবার সকাল থেকে জেলা জুড়ে তাণ্ডব চালাল শাসক দলের দুষ্কৃতীরা। জেলা তৃণমূল সভাপতি যাদের কাল বিশ্রাম নিতে বলেছিলেন।তারা ফের স্বমহিমায় রাস্তায় নেমে পড়লেন। বোলপুরে মহকুমা শাসকের অফিসের সামনে অস্ত্র হাতে জটলা শাসক দলের কর্মী সমর্থকদের। এক দল আবার মোটর বাইক নিয়ে অস্ত্র উঁচিয়ে ঘোরাফেরা করছে। ছোটো ছোটো গাড়িতে পাঁচ সাত জন করে তৃণমূল কর্মী সমর্থক হাতে লাঠি, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। সেই একই চিত্র। পুলিশের সামনে দীর্ঘক্ষণ মহকুমা শাসকের অফিসের সামনে দাপিয়ে বেড়ালেও তারা না দেখার মতো করে দাঁড়িয়েছিলেন। রামনবমীর মিছিলে যে পুলিশ মানুষের জমায়েত থেকে অস্ত্র খুঁজতে ব্যস্ত ছিল, সেই পুলিশ এদিন ছিল দর্শক। এমনকি ত্রিশূল হাতে নিয়ে মিছিলে হাঁটার জন্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিজেপির জেলা অবজারভার সমীরণ সাহা বলেন, “আমরা প্রথম দিন থেকে তৃণমূলের সন্ত্রাসের কথা বলেছি। পুলিশ সব দেখেও না দেখার মতো ঘুরে বেড়াচ্ছে। বিরোধীদের মনোনয়নে বাধার সৃষ্টি করেছে খোদ পুলিশ”। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “সংবাদমাধ্যম সাজিয়ে ওই সমস্ত ছবি করেছে। আমাদের কোন কর্মীর হাতে অস্ত্র ছিল না”। এদিকে রামপুরহাটেও বাইক বাহিনীর তাণ্ডবে তটস্থ হয়ে পড়েন রামপুরহাটের সাধারণ মানুষ। সকাল থেকেই বিরোধীদের আটকাতে ২০ টি বাসে সমাজ বিরোধীদের জমায়েত করা হয় রামপুরহাটে। তারাই দাপিয়ে বেড়াচ্ছে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *