নীল বণিক:
কলকাতা থেকে বেরিয়ে রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের প্রচার করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। টানা ২৫ দিন রাজ্যের বিভিন্ন জেলায় চলবে প্রচার অভিযান। বৃহস্পতিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে দিলীপ ঘোষ তাঁর প্রচার অভিযান শুরু করবেন। এরপর সেখান থেকে শুক্রবার তিনি যাবেন পশ্চিম মেদিনীপুর। সেখানে ঘাটাল সংলগ্ন এলাকা ঘুরে তিনি যাবেন তমলুক ও কাঁথি। এরপর, হাওড়া ও দ: ২৪ পরগনায় পঞ্চায়েত ভোটের জেলা সফর শেষ করে ১৯ এপ্রিল কলতাতায় ফিরবেন বিজেপির রাজ্য সভাপতি। টানা ৫ দিনের জেলা সফরে দিলীপ ঘোষ জেলায় জেলায় গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news