Breaking News
Home / রাজনীতি (page 475)

রাজনীতি

দিলীপের কপালে লকেটের ফোঁটা

নীল বণিক: ভাইফোঁটা পালন হল সারা রাজ্যের মতো বিজেপির রাজ্য সদর দপ্তরেও। শুক্রবার বিকেল চারটে নাগাদ বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে মুরলীধর সেন লেনে ফোঁটার ব্যাবস্থা করা হয়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ভাইফোঁটা দেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। এরপর তিনি একেএকে ফোঁটা দেন রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য সহ …

আরও পড়ুন »

ডিসেম্বরেই শাসক ঘনিষ্ট আমলাদের বিরুদ্ধে নালিশ জানাবে বিজেপি

ওয়েব ডেস্ক: ডিসেম্বরেই রাজ্যের কয়েকজন আমলার বিরুদ্ধে নালিশ জানাতে দিল্লিতে দরবার করবে রাজ্য বিজেপি। রাজ্যের বেশ কয়েকজন পুলিশ সুপার ও জেলাশাসকের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্য বিজেপির শীর্ষ নেতারা নালিশ জানাবে বলে দলীয় সূত্রে খবর। বিজেপির অভিযোগ, রাজ্যের বেশ কয়েকজন পুলিশ সুপার ও জেলা শাসক একপ্রকার শাসক দলের হয়ে …

আরও পড়ুন »

অভিষেককে খুশি করতেই দিলীপের বিরুদ্ধে মামলা, মত বিজেপির একাংশের

নীল বণিক: অভিষেক খুশি করতেই দিলীপের বিরুদ্ধে মামলা সম্রাটের, রাজনৈতিক মহলের একাংশের এমনই মত।  ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে তেল দিতেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা করেছেন সম্রাট তপাদার।’ শুক্রবার এই ভাষাতেই ব্যারাকপুরের তৃণমূল নেতাকে আক্রমন করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একবছর আগেও সম্রাট তপাদার তৃণমূলকে গালমন্দ করতেন। তারপর …

আরও পড়ুন »

সবরীমালা নিয়ে রাজনীতি বন্ধ হোক : তারুর

ওয়েব ডেস্ক: সবরীমালা মন্দির নিয়ে কেরল সরকার,বিজেপি এবং আরএসএসের রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর। তিনি বলেন, সবরীমালা ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমাদের সমাজ ও পারম্পরিক ধারায় আধুনিক পরিবর্তনের বিষয়ে ভাবায়। বিজেপি সবরীমালাকে রাজনৈতিক নাটকের মঞ্চে পরিণত করেছে, যা অত্যন্ত লজ্জাজনক। তারুর বলেন, বিশ্বাসীদের …

আরও পড়ুন »

৩ দিনের ফ্রান্স সফরে উপ রাষ্ট্রপতি

ওয়েব ডেস্ক: আজ থেকে ৩ দিনের ফ্রান্স সফরে রওনা হলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। সেখানে ১১ থেকে ১৩ তারিখ অনুষ্ঠিত প্যারিস পিস ফোরামে অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে যুদ্ধে যোগ দেওয়া ভারতীয় সেনাদের প্যারিসের ‘আর্ক দ্যু ট্রায়াম্ফে’ শ্রদ্ধা জানানো হবে। অনুষ্ঠানের সূচনা করবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল …

আরও পড়ুন »

মস্কোয় তালিবানদের সঙ্গে বৈঠকে ভারত

ওয়েব ডেস্ক: আজ প্রথমবার তালিবানদের সঙ্গে বৈঠকে যোগ দিতে চলেছে ভারত। মস্কোয় অনুষ্ঠিত এই বৈঠককে এখনই ‘সরকারি উদ্যোগ’ বলতে চাইছে না ভারত। মূলত: গতমাসে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত ঘুরে যাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। আজকের এই বৈঠকের উদ্যোক্তা রাশিয়া। ভারত ছাড়াও এই বৈঠকে আমেরিকা, চিন ও পাকিস্তানকে আমন্ত্রণ …

আরও পড়ুন »

নোটবন্দিঃ মনমোহনের মতে অসুস্থ সিদ্ধান্ত, জবাব দিলেন জেটলি

ওয়েব ডেস্কঃ নোটবন্দি দেশের অর্থনীতির ক্ষতি করেছে বলে মনে করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি এদিন বলেন, ‘বিজেপি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত দেশের সমস্ত স্তরের মানুষের ক্ষতি করেছে।’ উল্লেখ্য, আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের দুবছর পূর্ণ হল। ইতিমধ্যে এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করছে কংগ্রেস। তার …

আরও পড়ুন »

নোটবন্দির বার্ষিকীতে ‘কালা দিবস’ পালন কংগ্রেসের

ওয়েব ডেস্ক: নোটবন্দির দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে দেশজুড়ে কালা দিবস পালন করছে কংগ্রেস। এদিন কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলা হয় নোটবন্দির জেরে সারা দেশের মানুষকে মূল্য চোকাতে হয়েছে। নোটবন্দির জেরে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিধ্বস্ত হয়ে পড়েছে। একই সুর তৃণমূল নেত্রীর গলায়। তিনিও সোশাল মিডিয়ায় ট্যুইট করে …

আরও পড়ুন »

বেপরোয়া দেওয়ালীর পর দিল্লির দূষণ ছুঁল ‘অতি ক্ষতিকর’ মাত্রা

ওয়েব ডেস্ক: দেওয়ালীর পর দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখাচ্ছে সারা রাজধানী জুড়ে বিষ হাওয়া। কোনও কোনও জায়গায় তা ‘অতি ক্ষতিকর’ মাত্রায় পৌঁছে গিয়েছে। সফর বলছে উত্তর দিল্লির আনন্দ বিহারে দূষণের মাত্রা ৯৯৯, যা কিনা অত্যন্ত ক্ষতিকর। মধ্য দিল্লির চাণক্যপুরীতে তা কিছুটা কম ৪৫৯ (ক্ষতিকর মাত্রার ওপরে) । এবং দক্ষিণ দিল্লিতে …

আরও পড়ুন »

মিশন ২০১৯: মুকুলের বাড়িতেই বিজেপির কন্ট্রোল রুম

নীল বণিক: মুকুল রায়ের এলগিন রোডের বাড়িতেই হচ্ছে বিজেপির লোকসভা ভোটের কন্ট্রোল রুম। পুজো মিটতেই গেরুয়া শিবিরের রাজ্যের শীর্ষ নেতা ২০১৯-এর লোকসভা ভোটের জন্য ঝাঁপাতে চলেছেন। উল্লেখ্য যে আসন্ন লোকসভা ভোটের বৈতরণী পার হবার জন্য মুকুলের রায়কে দায়িত্ব দিয়েছে দিল্লি। সেই গুরু দায়িত্ব পালন করার জন্য মুকুল রায় প্রস্তুতিও শুরু …

আরও পড়ুন »

ভারতীয় সেনার সঙ্গে দেওয়ালী কাটাবেন মোদি

ওয়েব ডেস্ক: দেওয়ালী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে সোশাল মিডিয়ায় ট্যুইট করে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান মোদি। দীপাবলি উপলক্ষ্যে পঞ্জাব সীমান্তে মোতায়েন ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে আজকের দিনটা কাটাবেন মোদি। তার আগে প্রধানমন্ত্রী কেদারনাথ ধামে যাবেন। সেখানে পুজো দেওয়ার পর কেদারপুরীর নির্মাণ কাজ ঘুরে দেখবেন মোদি। …

আরও পড়ুন »

রাজনৈতিক সংঘর্ষে আবার উত্তপ্ত চোপড়া

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: উত্তরদিনাজপুরের লক্ষ্মীপুরের পর ফের উত্তপ্ত হয়ে উঠল চোপড়ার ঘিরনীগাঁ গ্রামপঞ্চায়েতের ধনীর ঘাট এলাকা। তৃণমূল কংগ্রেস ও সিপিএম, কংগ্রেস জোটের সংঘর্ষে আহত উভয় পক্ষের পাঁচ জন। আশঙ্কাজনক এক জন। আহতদের প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, …

আরও পড়ুন »

সৌদি আরবে প্রথম পরমাণু গবেষণা কেন্দ্রের স্থাপনা

ওয়েব ডেস্ক: সৌদি আরবের শাহজাদা মহম্মদ বিন সলমন দেশের প্রথম পরমাণু গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। সোমবার রিয়াধের কিং আবদুলাজিজি শহরে এই গবেষণা কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়। তেলের খনির দেশ সৌদি আরবে বিকল্প শক্তি হিসেবে পরমাণু শক্তিকে কীভাবে ব্যবহার করা যায় সেই নিয়েই গবেষণা হবে এই কেন্দ্রে। তবে কবে …

আরও পড়ুন »

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার নীরব মোদি ঘনিষ্ঠ

নিজস্ব সংবাদদাতা: পিএনবি কেলেঙ্কারিতে বড় সাফল্য হাতে এল ইডির । সোমবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল নীরব মোদি ঘনিষ্ঠ দীপক কৃষ্ণ রাও কুলকার্নিকে। সোমবার রাতে তাঁকে ইমিগ্রেশন দফতর দীপক কৃষ্ণ রাওকে আটক করে। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল মুম্বইয়ের ইডি। এরপর কলকাতা ইডির তরফে দুই কর্তা …

আরও পড়ুন »

আবার ধোয়াশায় ঢাকছে রাজধানী

ওয়েব ডেস্ক: আবার দূষণে ঢাকছে রাজধানী। হাওয়ার দিক পরিবর্তনে পঞ্জাব, হরিয়ানার দিক থেকে ধোঁয়া এসে রাজধানী দিল্লির বাতাস দূষণে ভরে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দিল্লির গ্রামীণ এলাকা, হরিয়ানা এবং পঞ্জাবে খেতের ফসল পোড়ানো অব্যাহত রয়েছে। ফলে বিশেষজ্ঞদের মতে, দেওয়ালীর দিন অন্যান্য বছরের তুলনায় অর্ধেক  বাজি পুড়লেও ‘অতি ক্ষতিকর’ মাত্রায় …

আরও পড়ুন »

৫ ঘন্টার মধ্যেই সবরীমালায় ধ্বস্তাধ্বস্তি, মারামারি, আহত ১

ওয়েব ডেস্ক: ৫ ঘন্টার মধ্যে ধ্বস্তাধ্বস্তি, মারামারি, রাস্তা আটকানো সবই চলল সবরীমালায়। ঘটনায় আহত এক চিত্র সাংবাদিক। সোমবার সবরীমালা মন্দিরের ১৮ সিড়ি ওঠার পরই এক মহিলাকে  আটকে দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, এই মহিলার বয়স ৫০ র কম। ওই মহিলা বারবার অনুরোধ করা সত্ত্বেও বিক্ষোভকারিরা চেঁচামেচি করতে থাকে। পরে মহিলা আধার কার্ড …

আরও পড়ুন »