Breaking News
Home / TRENDING / ডিসেম্বরেই শাসক ঘনিষ্ট আমলাদের বিরুদ্ধে নালিশ জানাবে বিজেপি

ডিসেম্বরেই শাসক ঘনিষ্ট আমলাদের বিরুদ্ধে নালিশ জানাবে বিজেপি

ওয়েব ডেস্ক:

ডিসেম্বরেই রাজ্যের কয়েকজন আমলার বিরুদ্ধে নালিশ জানাতে দিল্লিতে দরবার করবে রাজ্য বিজেপি। রাজ্যের বেশ কয়েকজন পুলিশ সুপার ও জেলাশাসকের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্য বিজেপির শীর্ষ নেতারা নালিশ জানাবে বলে দলীয় সূত্রে খবর। বিজেপির অভিযোগ, রাজ্যের বেশ কয়েকজন পুলিশ সুপার ও জেলা শাসক একপ্রকার শাসক দলের হয়ে কাজ করছে। এইসব পুলিশ কর্তাদের অধীনে লোকসভা ভোট হলে অবাধ নির্বাচন সম্ভব নয়। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনার সঙ্গে দেখা করে এমনটাই জানাবে রাজ্য বিজেপি।

ডিসেম্বরের শুরুতেই রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল দিল্লিতে যাবেন বলে জানা গিয়েছে। মুখ্যনির্বাচন কমিশনারের কাছে রাজ্যের কুড়ি জন আমলার বিরুদ্ধে প্রমাণ সহকারে কিছু নথি তুলে দেবেন ওই প্রতিনিধি দল। জেলা সভাপতিদের পাঠানো প্রমাণপত্রগুলি প্রথমে দলের আইপিএস সেল পরীক্ষা করছেন। তারা সম্মতি দিলেই সেগুলি ফাইল করা হবে। আপাতত রাজ্য বিজেপির কালো তালিকায় রয়েছেন নদীয়া, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও মালদা জেলার জেলাশাসক। এছাড়াও কোচবিহারের, দক্ষিণ দিনাজপুর, মালদা, বাঁকুড়া সহ বেশ কয়েকটি জেলার পুলিশ কর্তাদের বিরুদ্ধেও অভিযোগ জানান হবে। তালিকায় আছেন বাঁকুড়াও বিষ্ণুপুরের এসডিপিও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *