Breaking News
Home / TRENDING / অভিষেককে খুশি করতেই দিলীপের বিরুদ্ধে মামলা, মত বিজেপির একাংশের

অভিষেককে খুশি করতেই দিলীপের বিরুদ্ধে মামলা, মত বিজেপির একাংশের

নীল বণিক:

অভিষেক খুশি করতেই দিলীপের বিরুদ্ধে মামলা সম্রাটের, রাজনৈতিক মহলের একাংশের এমনই মত।  ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে তেল দিতেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা করেছেন সম্রাট তপাদার।’ শুক্রবার এই ভাষাতেই ব্যারাকপুরের তৃণমূল নেতাকে আক্রমন করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একবছর আগেও সম্রাট তপাদার তৃণমূলকে গালমন্দ করতেন। তারপর মধু লাভের আশায় রাজ্যের শাসক দলে যোগদান করেছেন। আর বর্তমান সময়ে অভিষেক ব্যানার্জির পায়ে তেল দিতেই বিজেপি নেতাদের নামে মামলা করছেন।’

তৃণমূল নেতা সম্রাট তফাদারকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘তেল মেরে নেতা হওয়া যায় না। পাশাপাশি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের মতে, ‘মামলা করছেন খবরে আসার জন্য। তৃণমূলের এমন গুরুত্বহীন নেতার মামলা নিয়ে কথা বলতে চাই না।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *