ওয়েব ডেস্ক:
আজ থেকে ৩ দিনের ফ্রান্স সফরে রওনা হলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। সেখানে ১১ থেকে ১৩ তারিখ অনুষ্ঠিত প্যারিস পিস ফোরামে অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে যুদ্ধে যোগ দেওয়া ভারতীয় সেনাদের প্যারিসের ‘আর্ক দ্যু ট্রায়াম্ফে’ শ্রদ্ধা জানানো হবে। অনুষ্ঠানের সূচনা করবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। সারা বিশ্বের অন্তত ৫০টি দেশের নেতারা অংশ নেবেন এই অনুষ্ঠানে । এছাড়াও বেশ কয়েকটি ইস্যুতে ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নায়ডু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news