Breaking News
Home / TRENDING / নোটবন্দির বার্ষিকীতে ‘কালা দিবস’ পালন কংগ্রেসের

নোটবন্দির বার্ষিকীতে ‘কালা দিবস’ পালন কংগ্রেসের

ওয়েব ডেস্ক:
নোটবন্দির দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে দেশজুড়ে কালা দিবস পালন করছে কংগ্রেস। এদিন কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলা হয় নোটবন্দির জেরে সারা দেশের মানুষকে মূল্য চোকাতে হয়েছে। নোটবন্দির জেরে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিধ্বস্ত হয়ে পড়েছে। একই সুর তৃণমূল নেত্রীর গলায়। তিনিও সোশাল মিডিয়ায় ট্যুইট করে বলেন, নোটবন্দি ঐতিহাসিক ভুল। আমি আগেই বলেছিলাম এই সিদ্ধান্ত ঠিক নয়। এখন অর্থনৈতিক বিশেষজ্ঞরাও তা মানছেন। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি ট্যুইট করে বলেন, নোটবন্দির জেরে ব্যাঙ্কের লাইনে দাঁড়িতে ১০০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। তিনি ওই মৃতদের উদ্দেশ্যে ২ মিনিট স্মৃতিচারণের কথাও বলেন। উল্লেখ্য, গত বছরও এইদিনে দেশজুড়ে কালা দিবস পালন করেছিল কংগ্রেস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *