Breaking News
Home / TRENDING / দিলীপের কপালে লকেটের ফোঁটা

দিলীপের কপালে লকেটের ফোঁটা

নীল বণিক:

ভাইফোঁটা পালন হল সারা রাজ্যের মতো বিজেপির রাজ্য সদর দপ্তরেও। শুক্রবার বিকেল চারটে নাগাদ বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে মুরলীধর সেন লেনে ফোঁটার ব্যাবস্থা করা হয়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ভাইফোঁটা দেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। এরপর তিনি একেএকে ফোঁটা দেন রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য সহ বিজেপির একাধিক নেতাকে।

দলের রাজ্য নেতাদের এদিন মহিলা মোর্চার অন্য সদস্যরাও ভাইফোঁটা দেন। ভাইফোঁটা উৎসব সামাজিক সৌহার্দ্য বাড়ায় বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘আজকের দিনে মমতা ব্যানার্জি বা সনিয়া গাঁধী যদি আমার মঙ্গঁল কামনায় ফোঁটা দেন তাহলেও আমি নেব। বছরের একটি দিন রাজনীতির উর্ধ্বে থাকতে চাই। আজকের দিনে রাজ্যের সব বোনেদের মঙ্গল কামনা করি আমি।’ রাজনীতির উর্ধ্বে সকল বোনেদের ঘরে শান্তি আসুক, বলেন বিজেপির রাজ্য সভাপতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *