ওয়েব ডেস্ক:
দেওয়ালীর পর দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখাচ্ছে সারা রাজধানী জুড়ে বিষ হাওয়া। কোনও কোনও জায়গায় তা ‘অতি ক্ষতিকর’ মাত্রায় পৌঁছে গিয়েছে। সফর বলছে উত্তর দিল্লির আনন্দ বিহারে দূষণের মাত্রা ৯৯৯, যা কিনা অত্যন্ত ক্ষতিকর। মধ্য দিল্লির চাণক্যপুরীতে তা কিছুটা কম ৪৫৯ (ক্ষতিকর মাত্রার ওপরে) । এবং দক্ষিণ দিল্লিতে তা ৫০০। এই সবক’টি জায়গাতেই পিএম-২.৫ এবং পিএম-১০ সবথেকে বেশী মাত্রায় পাওয়া গিয়েছে। পিএম-২ দূষণ কণা ফুসফুসের রোগ, হাঁপানি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। দিল্লি পুলিশ বলছে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাজি ফাটানোর পরিণাম এই দূষণ। কিন্তু প্রশ্ন উঠছে, সেই এসএইচও রা কোথায় ছিলেন, যাদের ওপর দায়িত্ব ছিল এই নির্দেশের নজরদারি করার। তবে দিল্লি পুলিশ বলছে বেশ কয়েকটি জায়গা থেকে নির্দেশ অমান্য করার অপরাধে অনেককে আটক করা হয়েছে। তবে সেই সংখ্যাটা কত তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, দূষণ ঠেকাতে সুপ্রিম কোর্ট রাজধানী দিল্লিতে পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর নির্দেশ দেন। বাজি পোড়ানোর জন্য দু ঘন্টার একটি সময়সীমাও বেঁধে দেওয়া হয়। তবে সব নির্দেশকে অমান্য করে সারা সন্ধ্যে চলে বাজি পোড়ানো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news