নিজস্ব সংবাদদাতা। আজ একদিকে যখন নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলারদের নিয়ে বৈঠক করতে চলেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঙ্গলবার ফের তৃণমূলের হাতছাড়া হচ্ছে আরও একটা পুরসভা ! সূত্রের খবর, এদিনই বিজেপিতে যোগ দিতে পারেন বনগাঁ পুরসভার ১২ কাউন্সিলার।যার জেরে রাজ্যের শাসক দলের হাতছাড়া হতে চলেছে আরও এক পুরসভা।
পাশাপাশি সুনীল সিংয়ের পর এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস। বনগাঁর রাজনীতিতে কান পাতলে সেই কথা শুনতে পাওয়া যাচ্ছে.শোনা যাচ্ছে, আজ মঙ্গলবারই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। একই সঙ্গে তাঁর হাত ধরে বনগাঁ পুরসভার ১২ জন কাউন্সিলরও বিজেপিতে যোগদান করতে পারেন । একের পর এক বিধায়ক, কাউন্সিলর জোড়াফুল ছেড়ে পদ্মফুলে নাম লেখানোর ফলে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। শাসকদলের এই ভাঙনকে ঠেকাতে এবার আসরে নামলেন মুখ্যমন্ত্রী নিজেই। আজ মঙ্গলবার রাজ্যের প্রায় ৩০০০ জন কাউন্সিলরদের নিয়ে নজরুল মঞ্চে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে দলের কাউন্সিলরে উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news