Breaking News
Home / TRENDING / মুকুল-শুভ্রাংশু-সুনীলদের টিকিট দিয়ে ভুল করেছি, স্বীকারোক্তি মমতার

মুকুল-শুভ্রাংশু-সুনীলদের টিকিট দিয়ে ভুল করেছি, স্বীকারোক্তি মমতার

নীল রায়। নাম না করে মুকুল রায় ও তাঁর বিধায়ক পুত্র শুভ্রাংশুকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছেড়ে কথা বললেন না সদ্য দলত্যাগী অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিংকে। মঙ্গলবার নজরুল মঞ্চে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে মমতা বলেন “ডেডিকেটেড বাবা-ছেলেকে টিকিট দিতে হবে। ভুল করে বাবা-ছেলেকে টিকিট দিয়ে দিয়েছি। বুঝতে হবে যাঁরা পার্টি ছেড়ে যাবে না, তাঁদের টিকিট দিতে হবে।” নোয়াপাড়া উপনির্বাচনে অর্জুন সিংয়ের কথায় তৃণমূল নেত্রী প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুকে টিকিট না দিয়ে দিয়েছিলেন সুনীল সিংকে। সেই সুনীল সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “বিকাশ বসুর স্ত্রীকে টিকিট না দিয়ে তাঁর খুনিদের টিকিট দিয়েছি, এটা আমাদের বড় ভুল। এসব ভুলগুলো সংশোধন করতে হবে।” তিনি আরও বলেন, “আমাদের নতুন কর্মী সব জায়গায় তৈরি করে নিয়েছি আমরা। এক জন যাবে আমরা ৫০০ জন তৈরি করব।” মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, যাবতীয় দুর্নীতি করেই ওই নেতারা দল ছেড়েছেন। তাঁর বক্তব্যে, “কোথায় কোনও একটা গ্রামসভা চুরি করে পালিয়ে গেল, তাতে আমার বয়েই গেল। আমার কিচ্ছু যায় আসে না। ১৫ থেকে ২০ কাউন্সিলর কোথাও চলে গেলে কিচ্ছু হবে না। আর যে সব বিধায়করা যাওয়ার তাড়াতাড়ি চলে যান।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *