Breaking News
Home / TRENDING / ২১ জুলাই ব্যালটে ভোট ফেরানোর ডাক দেবেন মমতা

২১ জুলাই ব্যালটে ভোট ফেরানোর ডাক দেবেন মমতা

নীল রায়। গত বছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল ৪২-৪২ আসন জিতে দিল্লি দখলের! কিন্তু চলতি বছর একুশে জুলাইয়ের স্লোগান কিছুটা যেন আবার বাংলা মুখী। মঙ্গলবার নজরুল মঞ্চ আয়োজিত তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে আগামী শহীদ দিবসের স্লোগান বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো। “গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয় ব্যালট দাও।” এমন “পুনর্মূষিক ভবো !” স্লোগান প্রসঙ্গে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মুখ্যমন্ত্রী প্রমাণ করতে চাইছেন লোকসভা ভোটে ১৮ টি আসনে বিজেপির জয় শুধুমাত্র মেশিন প্রোগ্রামিংয়ের খেলা মাত্র। ব্যালটই ফিরলি আগামী বছর ১২৬ টি পৌরসভার নির্বাচনের ফলাফল সম্পূর্ণ উল্টো হবে। তাছাড়া এই স্লোগান দিয়ে দলের কর্মী-সমর্থকদের অক্সিজেন যোগানো। দাবি উত্থাপন করে মমতা বলেন, “চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম! তাই আমরা আমাদের রাজ্যের নির্বাচন থেকে ফেরানোর কাজ শুরু করব।” বৈঠকে এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পুরো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে আমি শীঘ্রই বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে কথা বলব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *