নীল রায়। জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। সোমবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয় সুনীল সিংয়ের সঙ্গে গারুলিয়া পৌরসভার ২৪ জন কাউন্সিল ও ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদার হাতে পদ্ম প্রতীকের পতাকা হাতে তুলে নেন। এই যোগদান পর্বে হাজির ছিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী ও মুকুল রায়, দিলীপ ঘোষ ও অর্জুন সিং। এই নিয়ে তৃণমূল থেকে মণিরুল ইসলাম ও শুভ্রাংশু রায়ের পর তৃণমূলের প্রতীকে জয়ী তৃতীয় বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। সুনীল সিং বিধায়ক থাকার সঙ্গে সঙ্গে গারুলিয়া পৌরসভার চেয়ারম্যানও। ফলে এদিন গারুলিয়া পৌরসভারও দখল নিল বিজেপি। এর আগে ভাটপাড়া, নৈহাটি, কাঁচরাপাড়া ও হালিশহর পৌরসভার কাউন্সিলরদের শিবির বদল করায় তাতে এখন গেরুয়া ঝান্ডার আধিপত্য। তবে বিধায়ক দলবদল প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষ ও নৈহাটির বিধায়ক পার্থও ভৌমিক। অর্জুন সিং তৃণমূলের বিধায়ক পদে ইস্তফা দিয়ে, বিজেপি সাংসদ নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক মহলে জল্পনা ছিল সুনীল সিংয়ের দলবদলের। সেই জল্পনাই এদিন সত্যি প্রমাণিত হল। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বনগাঁ পৌরসভা ১৪ জন কাউন্সিলর ও ১৬ টি পঞ্চায়েতের সদস্যদের নিয়ে বিজেপিতে যোগদান করবেন বনগাঁ উত্তর তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news