Breaking News
Home / TRENDING / মার্কিন মুলুকে গুলিবিদ্ধ ৪ ভারতীয়

মার্কিন মুলুকে গুলিবিদ্ধ ৪ ভারতীয়

ওয়েব ডেস্কঃ

 

ভারতীয় বংশোদ্ভূত ৪ জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়ায়। চন্দ্রশেখর সুনকারা (৪৪)  নামে অন্ধ্রপ্রদেশের ওই বাসিন্দা তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে নিয়ে ওয়েস্ট ডে ময়েন এলাকায় থাকতেন। শনিবার তাঁদের মৃতদেহ দেখতে পায় ওই বাড়ির এক অথিতি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, সুনকারা জননিরাপত্তা দফতরের কর্মী ছিলেন এবং তাঁর স্ত্রী লাবণ্য একটি সফটওয়্যার সংস্থায় কাজ করতেন। ১৫ ও ১০ বছরের দুই ছেলেকে নিয়ে তাঁরা আইওয়ায় বসবাস করতেন। এদিন চার জনেরই গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তবে কী কারণে তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ।

 

এই ঘটনার পর এলাকায় আতঙ্কের তৈরি হয়েছে। এরকম নৃশংস ঘটনা এই এলাকায় আগে কখনও ঘটেনি বলে অনেকের ধারণা। ওই এলাকার তেলেগু সম্প্রদায়ের সদস্যরা ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *