Breaking News
Home / TRENDING / চলছে মৃত্যুর মিছিল, নীতিশ বলছে বৃষ্টির জন্য অপেক্ষা করুন

চলছে মৃত্যুর মিছিল, নীতিশ বলছে বৃষ্টির জন্য অপেক্ষা করুন

ভাস্কর মান্না:

 

যেন মৃত্যু মিছিল চলছে। ‘চুমকি বুখারে’ একের পর এক মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে বিহারে। গত ৯ দিনে ‘চুমকি বুখারে’ বিহারে শিশু মৃত্যুর সংখ্যা সরকারি মতে ১৩১। অন্যদিকে,  তীব্র তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮৫। তাপপ্রবাহের জেরে দুটি জেলায় ১৪৪ ধারা জারি করতে হয়েছে প্রশাসনকে। গোটা বিহার জুড়ে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। হাসপাতাল, সরকারী দফতর থেকে শুরু করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। অথচ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিকই আছে।

 

শিশু মৃত্যুর সীমা ৯ দিন পেরিয়ে যাবার পর, আজ হাসপাতালের স্বাস্থ্যব্যবস্থা দেখতে যান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মঙ্গলবার সকালে তিনি মুজাফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজে যান স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে। সেখানে তিনি বলেন, “এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ঠিক মতো চলছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃষ্টির জন্য অপেক্ষা করুন। বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে।” এদিন নীতিশ যখন হাসপাতালের মধ্যে ঢুকেন, তখন নীতিশ কুমার গো-ব্যাক স্লোগান দিতে দেখা যায় রোগীর পরিজনদের।

 

তবে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে নীতিশের এই দাবিকে নস্যাৎ করেন হাসপাতালের রোগীর পরিজনেরা। তাঁদের দাবি, হাসপাতালে খাওয়ার জলটুকু পাওয়া যাচ্ছে না। ওষুধ ঠিক মতো মিলছে না। আয়রন ট্যাবলেট পাওয়া গেলেও, ক্যালসিয়াম ও অ্যান্টিবায়োটিক নেই। একই বেডে ৪ জন রোগীকে রাখা হয়েছে। পুরো হাসপাতাল চত্বর নোংরা রয়েছে। যা ফলে সুস্থ মানুষও অসুস্থ হচ্ছে। আবার অনেকে বলছেন, রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি বাইরে থেকে বেশী টাকা দিয়ে করতে হচ্ছে।

 

বিহারের বর্তমান স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকারও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে সর্বদা পরিস্থিতির উপর নজর দিতে নির্দেশ দিয়েছেন। এমনকি চিকিৎসকদের একটি প্রতিনিধিদলকে পরিদর্শনে পাঠিয়েছে কেন্দ্র। এছাড়া রোগীদের চিকিৎসা পরিষেবা ঠিক মতো করার জন্য কেন্দ্র, দেশের বিভিন্ন জায়গা ও বিদেশ থেকেও ডাক্তার পাঠিয়েছে বিহারে।

 

উল্লেখ্য, ২০১৪ সালেও ‘চমকি বুখারে’ বিহারে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছিল। তারপর থেকে এই রোগে প্রত্যেক বছর বহু শিশু পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা যায়। তবুও রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে হুঁশ ফেরেনি সরকারের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *