Breaking News
Home / TRENDING / বিজেপির কার্যকরী সভাপতি পদে জে পি নাড্ডা

বিজেপির কার্যকরী সভাপতি পদে জে পি নাড্ডা

ভাস্কর মান্না:

 

ভারতীয় জনতা পার্টির নতুন কার্যকরী সভাপতি হলেন জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে তাঁর নাম ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ।

 

বিজেপি সভাপতি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পদে আসীন হওয়ার সময়ই, নতুন বিজেপি সভাপতি হিসেবে জে পি নাড্ডার নাম নিয়ে জল্পনা চলছিল বিজেপির অন্দরে। অবশেষে কার্যকরী সভাপতি হিসেবে নাড্ডার নামে সিলমোহর বসাল দীনদয়াল উপাধ্যায়ের নেতারা। তবে এখনই তাঁকে বিজেপি সভাপতি পদে পাকাপাকি ভাবে বসাতে চাইছে না বিজেপি নেতৃত্ব।

 

বিজেপি সূত্রে খবর, আগামী ডিসেম্বর মাসে অমিত শাহ সভাপতির পদ ছাড়বেন। তারপরই পাকাপাকি ভাবে নাড্ডাকে সভাপতি পদে বসানো হবে। অমিত শাহ এখনই এই পদ ছাড়তে নারাজ। কারণ সামনেই তিন রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। তার উপর তিনি চাইছেন বিজেপির ২.৫ কোটি সদস্য পদ পূরণ করতে।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *