Breaking News
Home / TRENDING / সরকারি সম্পত্তি নিজের নাম করে নিচ্ছে তাঁর কাউন্সিলররা, অভিযোগ স্বয়ং মমতার!

সরকারি সম্পত্তি নিজের নাম করে নিচ্ছে তাঁর কাউন্সিলররা, অভিযোগ স্বয়ং মমতার!

ওয়েব ডেস্ক:

যেদিন শান্তিপুরে আবাস যোজনার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল তাঁর দলের কাউন্সিলরের বিরুদ্ধে সেদিনই দলের অন্দরের দুর্নীতি নিয়ে ফের সরব হলেন তৃণমূল দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে যে দিব্য দুর্নীতি চলছে তা কার্যত মেনে নিলেন তিনি। মঙ্গলবার নজরুল মঞ্চের বৈঠকে নিজের দলের কাউন্সিলরদের উদ্দেশ্য মমতা বলেন, “সরকারি সম্পত্তি অনেকে নিজের নামে করছে। প্রত্যেকের বিরুদ্ধে আলাদা তদন্ত হবে।”

কাজে যাই করুন, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তা দেন, “চোরেদের দলে নেব না।” আরও বলেন, “অনেকে ভাবেন টাকা নেওয়াটাই হয়তো ধর্ম। কিন্তু তাঁদেরকে বোঝাতে হবে, এই টাকা সরকারের টাকা, জণগণের টাকা।”

মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে মেনে নিচ্ছেন যে  ক্রমশ সমর্থন হারানোর পেছনে তাঁর দলেরই একশ্রেণির নেতা কর্মীরা রয়েছেন। এদিনের বৈঠকে কড়া ভাষায় তিনি বলেন, “জণগণের থেকে টাকা নেবেন না। এলাকায় বদনাম হলে, তার দায় কাউন্সিলরদেরই। কিন্তু অনেক কাউন্সিলরের জন্য দলের বদনাম হচ্ছে।” ধমক দিয়ে বলেন, “চুরি করে অনেকেই দল বদল করে নিচ্ছেন। কিন্তু তাতে তাঁরা পার পাবেন না। ”

তাঁর দল দুর্বল হয়েছে স্বীকার করেও এদিন তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশে নেত্রীর বার্তা, “তৃণমূলকে দুর্বল দল ভাবলে ভুল করবেন। যাঁরা অন্য দলে যাওয়ার তাড়াতাড়ি যান। ১ জন গেলে আমি ৫০০ জনকে তৈরি করব।”

এমনকী স্বভাব বদলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এদিন ভুল স্বীকার করতেও দেখা গেল। বলেন, “অনেক ক্ষেত্রে আমরাও ভুল করেছি। বাবা দল করত বলে, ছেলেকেও টিকিট দিয়েছি। সেটা আমাদের ঠিক হয়নি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Shymal chakraborty

    She is a rogue lady whose version can not be taken as true. She is a great bluffer , cheat & crook lady. TMC will be another party like BANGLA CONGRESS.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *