Breaking News
Home / বিনোদন (page 42)

বিনোদন

অবিস্মরনীয় তুলসী চক্রবর্তী

পার্থসারথি পাণ্ডা :  হাওড়া থেকে তুলসী চক্রবর্তী হামেশাই হেঁটে আসতেন টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। উদ্দেশ্য ছিল পথ চলতি মানুষ আর তাদের জীবন ও ম্যানারিজম কাছ থেকে দেখা। এই দেখাটাই তাঁর অভিব্যক্তিতে অবয়ব পেত সিনেমার পর্দায়, নাটকের মঞ্চে। চ্যাপলিন যেমন ছিলেন একজন কমপ্লিট অভিনেতা, তুলসী চক্রবর্তীও ছিলেন তেমনই একজন। তিনি যেমন ছিলেন …

আরও পড়ুন »

ফাগুন লেগেছে মনে (দেখুন ভিডিও)

নেহা চক্রবর্ত্তী:   এই প্রথম দোল উৎসব পালন করা হল বিশ্বকবির প্রাথমিক বিদ্যালয়ে। আগামী ১লা এবং ২রা মার্চ সারা দেশে দোল উৎসব ও হোলি পালিত হবে। তবে তার আগেই বুধবার ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে রবীন্দ্র স্মৃতিচারণের মাধ্যমে বসন্ত উৎসব উৎযাপন করা হল। দেখুন ভিডিও।   বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন »

অপেক্ষার অবসান, মুম্বইয়ে ফিরছেন শ্রীদেবী

নিজস্ব সংবাদদাতা : স্বামী বনি কাপুরের সঙ্গে শেষবারের মতো বিমানে চড়লেন শ্রীদেবী। দুবাই আসার সময় দুজনে পাশাপাশি বসে এসেছিলেন। তবে শেষযাত্রায় পাশাপাশি বসা হল না। বনি বসলেন ছেলে, ভাই ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে যাত্রীদের আসনে। আর তাঁর আদরের শ্রী রইলেন বিমানের কার্গোয়। তিনদিনের মানসিক টানাপোড়েন, মর্গ ও পুলিশ স্টেশনে ছোটাছুটি, …

আরও পড়ুন »

জানেন কি, বসন্ত ঋতুতে কীভাবে বসন্ত উৎসব শুরু হল?

পার্থসারথি পাণ্ডা   বসন্ত এসে গেছে। তাই এখন শিমূলের ডাল ফুলে ফুলে লাল, পলাশের শাখা ফুলে ফুলে লাল। ঝিরি ঝিরি বাতাস গুনগুনিয়ে সুর তুলেছে, ‘ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে’। তবে যার ইচ্ছেবলে এই বসন্ত ঋতুর জন্ম হয়েছিল, তিনি হলেন কামনার দেবতা মদনদেব। বৃত্রাসুর একসময় এমন অত্যাচারী হয়ে উঠেছিল যে, …

আরও পড়ুন »

শ্রীদেবীকে খুন করা হয়েছে, দাউদের দিকে আঙ্গুল তুলে দাবি স্বামীর

নিজস্ব সংবাদদাতা : শ্রীদেবীর মৃত্যুতে দাউদ যোগ আছে। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপির সাংসদ সুব্রহ্মন্যম স্বামী। তিনি বলেন, “শ্রীদেবীকে আমি ব্যক্তিগত ভাবে বহুদিন চিনি। তিনি কখনই মদ্যপান করতেন না। তাঁকে দুবাইতে খুন করেছে দাউদের লোক।” বিজেপির সাংসদ দাবি করেন, হোটেলের সব সিসিটিভির ফুটেজ চেক করা হোক। এমনকি শ্রীদেবীর রুমের বাইরের …

আরও পড়ুন »

ডুবে মৃত্যু শ্রীদেবীর, বলল ময়নাতদন্তের রিপোর্ট

নৈরঞ্জনা  বন্দ্যোপাধ্যায়, দুবাই : এই মুহুর্তের সবচেয়ে বড় খবর। কার্ডিয়াক অ্যারেস্ট নয় শ্রীদেবীর মৃত্যুর অন্য কারণ উঠে এল ময়নাতদন্তে। রিপোর্টে বলা হয়েছে অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং বা দুর্ঘটনাক্রমে ডুবে যাওয়া। রিপোর্ট প্রকাশের সঙ্গে সঙ্গে রহস্য আরও জমাট হল নায়িকার মৃত্যু ঘিরে। বাথটাবের মধ্যেই তাহলে ডুবে, শ্বাসরোধ হয়ে মারা গেলেন শ্রীদেবী! নাকি আরও …

আরও পড়ুন »

‘চাঁদনি’র মৃত্যুর আগের আধঘন্টায় কি ঘটেছিল?

নিজস্ব সংবাদদাতা : মৃত্যুর আধঘন্টা আগেই শ্রীদেবীকে সারপ্রাইজ দিতে দুবাইয়ে পৌঁছন বনি কপুর। দুবাইয়ের কাগজ ‘খলিজ টাইমস’ জানিয়েছে, গত দু’দিন হোটেলের ঘরে একাই ছিলেন শ্রীদেবী। ঘর থেকে বেরও হননি। ২৪ তারিখ বিকেলে জুমেরাহ হোটেলে শ্রী কে সারপ্রাইজ দিতে পৌঁছন বনি। তখন শ্রীদেবী ঘুমোচ্ছিলেন। তাঁকে ঘুম থেকে তোলেন বনি। স্বামী-স্ত্রীর মধ্যে …

আরও পড়ুন »

শ্রীদেবীর জন্য কামালের চোখে জল

পার্থসারথি পাণ্ডাচাইল্ড আর্টিস্টের তকমা ছেড়ে মাত্র চোদ্দ বছর বয়সে শ্রীদেবী তামিল ছবিতে প্রথম  যার নায়িকা হয়েছিলেন তিনি কামাল হাসান। ছবির নাম ‘১৬ ভয়থানাইলে’। এই ছবিটাই দুবছর পর হিন্দিতে অমল পালেকরকে নায়ক করে রিমেক হল। নায়িকা সেই শ্রীদেবী। হিন্দিতে ছবির নাম দেওয়া হল, ‘ষোলওয়া  শাওন’ তখন শ্রীদেবীর বয়সও কিন্তু ষোল।  এই …

আরও পড়ুন »

 মিঠুনের দেওয়া সিঁদুর নিয়েই কী শেষযাত্রায় শ্রীদেবী! মেনে নিতে পারছি না, বললেন, মিঠুন

কাসেম আলি মন্টু  : “এই মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না!” ধরা গলায়, টেলিফোনে এই কথা যিনি বললেন তিনি অমিতাভ পরবর্তী বলিউডের বেতাজ বাদশা মিঠুন চক্রবর্তী। উটিতে নিজের প্রাসাদোপম বাড়িতে স্ত্রী যোগিতা বালির সঙ্গে এখন রয়েছেন মিঠুন। শ্রীদেবীর সঙ্গে তাঁর প্রেম, মন্দিরে বিয়ে সবই বলিউডে ওপেন সিক্রেট। যা নিয়ে …

আরও পড়ুন »

 রেখা-জয়াপ্রদার থেকে কোথায় আলাদা ছিলেন শ্রীদেবী?

সুমন সেনগুপ্ত  : যৌনতা ও সৌন্দর্যের এক আশ্চর্য ফিউজ্ন ছিলেন শ্রীদেবী। তিনি পর্দায় এলে হৃদয়ের রক্ত ছলাৎ করে উঠত। ডিম্পল-রেখা-মাধুরীর সঙ্গে প্রতিযোগিতায় শ্রীদেবী হয়ে উঠতে পেরেছিলেন যৌনতার সঙ্গে তারুণ্যেরও প্রতীক। ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে সিনেমার পরিচয়। ডিম্পল-রেখা-জয়াপ্রদাকে ক্যামেরা ক্লোজে ধরলে বয়সের সত্যটা ধরা পড়ে! সেখানে শ্রীদেবী ছিলেন ব্যতিক্রম।  শ্রীদেবী দক্ষিণের …

আরও পড়ুন »

 দুবাইয়ের লাসকাটা ঘরে যেতেই হল স্বপ্ন সুন্দরীকে

জ্যোতিস্মিতা রায়  : চুপচাপ, শান্ত, লাজুক মেয়েটি ক্যামেরার সামনে এলেই কোন জাদুকাঠির ছোঁয়ায় চুলবুলি, লাস্যময়ী হিরোইন হয়ে উঠতেন, সে রহস্য রহস্যই রয়ে গেল। রহস্য রয়ে গেল, ব্যানারে তাঁর নাম থাকলেই কেন হাউসফুল হয় প্রতিটি শো? তাঁর ছবি থাকলেই কিভাবে বিক্রি হয়ে যায় ক্যারামের ঘুঁটি থেকে ফুলঝুরির প্যাকেট? যেমন রহস্য রয়ে …

আরও পড়ুন »

কিছু গোপন করতে চাইছে নায়িকার পরিবার? শ্রীদেবীর মৃত্যু ঘিরে অপ্রিয় পাঁচ প্রশ্ন

দুবাই থেকে বিশেষ প্রতিনিধি : ধুলো ঝড় আর  বৃষ্টির মধ্যে, দুবাই জুড়ে এখন শ্রীদেবীর মৃত্যুর খবর। এই মুহুর্তে ধুলোতে বৃষ্টিতে অস্পষ্ট দুবাইয়ের আবহাওয়ার মতোই শ্রীদেবীর মৃত্যুর খবর অস্পষ্টতায় ঢাকা। স্থানীয় সংবাদমাধ্যমগুলি নায়িকার অকাল মৃত্যুর খবর জানাচ্ছে খুব সাবধানে, সংযত হয়ে। এমনিতেই এদেশের সংবাদমাধ্যম খবর করার ব্যাপারে ভারত বা দুনিয়ার আরও …

আরও পড়ুন »

জানেন কি, কেন সিনেমায় এসেছিলেন পাহাড়ি সান্যাল?

পার্থসারথি পাণ্ডা : অনেকেই হয়তো জানেন না, যে, অভিনেতা পাহাড়ি সান্যালের পোশাকি নাম ‘নগেন্দ্রনাথ’। তবে, তাঁর নামকরণের একটি ইতিহাস আছে। বাবা ছিলেন ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে একাউন্ট্যান্ট। নগেন্দ্রনাথের যখন জন্ম হয়, তখন তাঁর  দার্জিলিং–এ পোস্টিং। পাহাড়-পর্বতের শহরে ছেলের জন্ম বলে, একদিকে যেমন তাঁর পোশাকি নাম রাখা হল, ‘নগেন্দ্রনাথ’, অন্যদিকে তেমনই ডাক …

আরও পড়ুন »

‘কায়া’য় অনিন্দ্য শহর

পার্থসারথি পাণ্ডা : ‘যখন নীরবে দূরে’, ‘সাগরমেলা’, ‘ম্যানিকুইন মেয়ে’ আর ‘অস্থির আয়না’র মতো অনবদ্য সব গান নিয়ে ‘শহর’ এখন ‘পেরিয়ে সময়ে সাঁকো’ বিশ বছরে পা দিয়েছে। বিশ বছর আগের এক বৃষ্টিমুখর দিনে বন্ধুদের নিয়ে অনিন্দ্য বোস গড়ে তুলেছিলেন ‘শহর’। ‘শহর’ তাঁর চেতনার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। নিজেকে ‘অনিন্দ্য শহর’ বলতে তাই …

আরও পড়ুন »

রামকৃষ্ণদেবের জন্মজয়ন্তী

নেহা চক্রবর্তী   শ্রী রামকৃষ্ণদেবের ১৮৩তম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে মুখরিত রামকৃষ্ণ মঠ। এই উদ্যানেই ঠাকুর ধ্যানে বসতেন। শুধু রামকৃষ্ণদেবেই নন, সারদা মা ,স্বামী বিবেকানন্দও এসেছিলেন এই যোগোদ্যানে। তাই ভক্তদের কাছে এই স্থানের মাহাত্ব অনেকটাই বেশী। দূরদুরান্ত থেকে কয়েক হাজার ভক্ত হাজির হয়েছেন রামকৃষ্ণদেবের সাধনা স্থলে। দেখুন ভিডিও।  

আরও পড়ুন »

শক্তিরুপেণ সংস্থিতা

নেহা চক্রবর্তী   শহরের একটি পাঁচতারা হোটেলে হয়ে গেল নারী স্বাধীনতা নিয়ে একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান “শক্তি বিওন্ড বডার্স”। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে নিজস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলারা এই আলোচনায় অংশ গ্রহন করেন। দেখুন ভিডিও।   বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন »