কাসেম আলি মন্টু
:
“এই মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না!” ধরা গলায়, টেলিফোনে এই কথা যিনি বললেন তিনি অমিতাভ পরবর্তী বলিউডের বেতাজ বাদশা মিঠুন চক্রবর্তী।
উটিতে নিজের প্রাসাদোপম বাড়িতে স্ত্রী যোগিতা বালির সঙ্গে এখন রয়েছেন মিঠুন। শ্রীদেবীর সঙ্গে তাঁর প্রেম, মন্দিরে বিয়ে সবই বলিউডে ওপেন সিক্রেট।
যা নিয়ে আশির দশকে চর্চা হয়েছিল বিস্তর। শ্রীদেবীর অকাল মৃত্যুতে সেই চর্চা আবার সামনে এল।
মন্দিরে ঈশ্বরকে স্বাক্ষী রেখে এই তামিল সুন্দরীকে বিয়ে করেছিলেন মিঠুন। করলে কী হবে নিজের স্ত্রী যোগিতা বালির প্রতিও তাঁর ভালবাসা কম ছিল না। পরিবার, সন্তান ছিল দুর্বলতম জায়গা। দুটি ভালবাসার মাঝখানে পড়ে সেই ৮৫-৮৬ সাল থেকে গোপণে দগ্ধে গেলেন যে মহাতারকা তিনি মিঠুন চক্রবর্তী। বনি কাপুরের সঙ্গে বিয়ে করার পরও তাঁদের এই অন্তঃসলিলা প্রেম জাগরুক ছিল। তবে এই ভালবাসার সঙ্গে জড়িয়ে ছিল পারস্পরিক শ্রদ্ধা, সম্মান। মিঠুন আর শ্রীদেবীর মধ্যে এই সময় যোগাযোগের সেতু ছিলেন শ্রীদেবীরই এক কনিষ্ঠা।
মন্দিরে যে সিঁদুর মিঠুন শ্রীদেবীকে পরিয়েছিলেন সেই সিঁদুরই কী জীবনের শেষ দিন পর্যন্ত নায়িকার সিঁথি রাঙা করে রেখেছিল! অনেকে বলেন স্বামী হিসেবে বনি কপুর ছিলেন শ্রীদেবীর অভ্যেস। মনে মানুষ ছিলেন একজনই, তিনি মিঠুন!
তাঁর আকস্মিক মৃত্যুর খবরে কান্না চাপছেন বিমর্ষ মিঠুন। উটির প্রাসাদে প্রাণপণ লুকোবার চেষ্টা করছেন দীর্ঘশ্বাস।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news