কমলেন্দু সরকার
অন্ধকারের বীজ
অন্ধকারের বীজ, ছেঁড়া চাদরে লেগে
মোহিনী আড়াল করেছে নির্জন বিষ
চারিদিকে ফ্যাকাশে রঙের চোরাগলি
পেরিয়ে হেঁটেছি আগুনে রাস্তায়।
সিঁড়ি থেকে গড়িয়ে যেতে দেখেছি আপেল
দেখেছি ঢেউ।
রোদ বৃষ্টি সঙ্গে নিয়ে হেঁটেছি ভালবাসার গন্ধে
শালিক উড়ে গ্যাছে খিদের ভিতর
চিত হওয়া স্বপ্নের ভিতর।
জোনাক পোকা লেগেছে চাঁদের গায়
ছায়াসরণিতে মহুয়ার গন্ধ
কাঁসাই নদী দেখে চমকে উঠেছি
তার ভরা শরীরে হারাবার ভয়।
কিছু-একটা বাঁধা ছিল আঁচলের কোণে
না-বলা কথার মতো।
অন্ধকারের বীজ, ছেঁড়া চাদরে লেগে
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news