দুর্গাপুর ২৩ এপ্রিল : দুর্গাপুরে মহকুমাশাসকের দপ্তরে সোমবার মনোনয়নের খবর করতে গিয়ে বহিরাগতদের হাতে গুরুতর আক্রান্ত হয় বেসরকারি বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিক ও সংবাদপত্রের সাংবাদিকরা।ঘটনায় প্রায় ১০ জন সাংবাদিক গুরুতর আহত হন। ঘটনাকে কেন্দ্র করে মহকুমাশাসক দফতর ও দুর্গাপুরের আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।আহত সাংবাদিক বিকাশ সেন ও সঞ্জয় দে গুরুতর …
আরও পড়ুন »টাকার জন্যে মনোনয়ন সন্ত্রাস তৃণমূলের, বিজেপির পাশে দাঁড়িয়ে বললেন অরুণাভ
নিজস্ব সংবাদদাতা : কার্যত বিজেপির পাশে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ করলেন আইনজীবী অরুণাভ ঘোষ। তাঁর মতে তৃণমূল যে মনোনয়ন সন্ত্রাস করছে তা আসলে টাকার জন্যে। শুনে নিন অরুণাভর যুক্তি। দেখুন ভিডিয়ো। বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন »বিয়ের দুদিনের মাথায় দেহ উদ্ধার, জামুড়িয়ায় চাঞ্চল্য
শিবরাম পাল, জামুড়িয়াঃ বিয়ের দুদিন পরেই রেল লাইনের ধারে এক যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল জামুড়িয়ায়। ঘটনাটি ঘটছে জামুড়িয়া থানার নণ্ডি ও শেখপুরের মাঝামাঝি রেল লাইনের ধারে। মৃত যুবকের নাম অরুণ গুপ্তা ওরফে লালু ( ২৪)। দেহটি অণ্ডাল জিআরপি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সুত্রে জানা গেছে, …
আরও পড়ুন »রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবি জানাবে বিজেপি: দিলীপ
নীল বণিক: হাইকোর্টের নির্দেশকে অমান্য করে অতিরিক্ত মনোনয়নের দিনও গোটা রাজ্য জুড়ে ঘটছে সন্ত্রাস। ইতিমধ্যে বীরভূমের সিউড়িতে একজনের প্রাণহানি ঘটেছে। রাজ্যে ৩৫৬ ধারা জারি করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে রাজ্য বিজেপি কেন্দ্রকে জানিয়েছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, রাজ্যে গণতন্ত্র আক্রান্ত। বিজেপি …
আরও পড়ুন »মদ্যপানের প্রতিবাদ করে প্রহৃত যুবক
প্রসেনজিত ধর: প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় প্রহৃত যুবক। উত্তরপাড়ার বি কে স্ট্রিট এলাকায় রবিবার রাতে রাস্তার ওপরে বসেই মদ্যপান করছিল । সেসময় তাদের বাধা দেয় স্থানীয় যুবক রাহুল বাগচি। এরপরই রাহুলকে মারধর শুরু করে ওই মদ্যপ যুবকেরা। ভেঙে দেওয়া হয় তার স্কুটিও। ঘটনাস্থলের কাছেই আইনজীবী শক্তি মুখোপাধ্যায়ের বাড়ি। সেখানে নিরাপত্তারক্ষী …
আরও পড়ুন »বাড়তি মনোনয়নের দিনেও সংঘর্ষ, ১ বিজেপি কর্মীর মৃত্যু, পুলিশের ভূমিকায় প্রশ্ন
নীল বণিক : সোমবার মনোনয়নকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি শুরু হয়েছে। দফায় দফায় সংঘর্ষের খবর আসছে বিভিন্ন জায়গা থেকে । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি প্রার্থীর বীরভূমে মনোনয়ন জমা করতে গিয়ে শাসকের হাতে আক্রান্ত বিজেপি সমর্থক। ঘটনায় গুলি বিদ্ধ হয়ে নিহত বিজেপি প্রার্থী শেখ দিলদার। পেটে গুলি লেগেছে তাঁর। …
আরও পড়ুন »মনোনয়নে মৃত্যু, সিউড়িতে নিহত ১
নিজস্ব সংবাদদাতা : মনোনয়নের বর্ধিত দিনে গুলিতে প্রাণ হারাল একজন। বীরভূমের সিউড়ির ঘটনা। কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে, সোমবার মনোনয়ন জমা নেওয়া শুরু হতেই,ফের শাসক দল সন্ত্রাস সৃষ্টি করে মনোনয়নে বাধা দিচ্ছে এমটাই অভিযোগ বিরোধীদের। সিপিএমের শমীক লাহিড়ির অভিযোগ,ডায়মন্ডহারবার ১ ব্লক লাইন থেকে সকালেই তাঁদের প্রার্থীদের বের করে দিয়েছে তৃণমূলের সশস্ত্র …
আরও পড়ুন »কমিশনের বিরুদ্ধে দুর্ব্যবহারে অভিযোগ প্রদীপের
নীল বণিক : কমিশনের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবুর অভিযোগ,তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে রাজ্য নির্বাচন কমিশন। সোমবার দুপুর ১২টা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনে আসেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। প্রথমে রাজ্য নির্বাচন কমিশন থেকে রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সাথে কথা বলতে রাজি হয়। প্রদীপ ভটাচার্যের অভিযোগ …
আরও পড়ুন »কিডনি পাচার চক্রের হদিশ
প্রসেনজিত ধর : উত্তর ২৪ পরগনার নৈহাটি থানার পুলিশের হাতে গ্রেফতার আন্তঃরাজ্য কিডনি পাচার চক্রের সাত সদস্য । গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটির মিত্র পাড়ায় বিশ্বজিৎ পালের ভাড়া বাড়ি থেকে ওই ৭ জনকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। ওই বাড়ি ভাড়া নিয়েই অবৈধ কিডনি পাচার চক্রের জাল বিস্তার করেছিল দুষ্কৃতীরা …
আরও পড়ুন »দম্পতির রহস্যজনক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা রবিবার রাতে যাদবপুরের নয়াবাদে উৎপল ঘোষ ৫০ ও তাঁর স্ত্রী তনুশ্রী কোলের ৪০ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহর পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। এই সুইসাইড নোটে কি লেখা আছে সে বিষয়ে কোনো রকম ভাবে মুখ খুলতে চায় নি পুলিশ। তনুশ্রীর ভাই জানিয়েছেন সম্প্রতি তার জামাইবাবু …
আরও পড়ুন »রাজ্য সরকারের ছাতা ছেড়ে গেলেন আর এক বিদ্বজ্জন
নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকারের ত্রিসীমানা থেকে যত দিন যাচ্ছে সরে আসছেন একে একে বিদ্বজ্জনেরা। কয়েকদিন আগেই পরিবর্তনপন্থী বুদ্ধিজীবী বিভাস চক্রবর্তী, পল্লব কীর্তনীয়া, প্রতুল মুখোপাধ্যায় প্রমুখেরা পঞ্চায়েত ভোটে মনোনয়ন ঘিরে ব্যাপক অশান্তির প্রেক্ষিতে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বুঝিয়ে দিয়েছেন শাসক দলের প্রতি তাঁদের বিরক্তি ও …
আরও পড়ুন »কমিশনের বিরুদ্ধে ফের আদালতে যেতে পারে বিজেপি
নীল বণিক রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের আদালতে যাবার হুমকি রাজ্য বিজেপির। রবিবার বিকেলে রাজ্য নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতা শমীক ভটাচার্য ও জয়প্রকাশ মজুমদার। বিজেপি নেতা শমিক ভটাচার্যের অভিযোগ নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তি আইনানুগ নয়। সোমবার চার ঘন্টার জন্য মনোনয়ন জমা করতে পারবে সমস্ত রাজনৈতিক …
আরও পড়ুন »নির্দল প্রার্থীর বাড়িতে তৃণমূলের হামলা
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট, : নির্দল প্রার্থী ও তাঁর সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে বাড়ির আসবাবও। পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে মোটরবাইক। পুলিশ উল্টে অভিযুক্তদেরই গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের রাধানগর ও পূর্ব ছোটো তুড়িগ্রামে। জানা গিয়েছে, দাসপলসা পঞ্চায়েতে …
আরও পড়ুন »গণনার দিন ভোট লুঠ আটকাতে কৌশল চাণক্যের
নীল বণিক আসন্ন পঞ্চায়েত ভোটে গণনা কেন্দ্রে ভোট লুঠ আটকাতে বিজেপির তুরুপের তাস মুকুল রায়। চাণক্যের কৌশলেই এবারের ভোটে তৃণমূল ক্যাডারদের আটকাতে চাইছে দল। জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মুকুলকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে । সেইমতো পরিকল্পনাও শুরু করে দিয়েছেন তিনি। গণনার দিন কেন্দ্রে বিরোধী দলের এজেন্টকে ঢুকতে না দিলে …
আরও পড়ুন »মাঝ আকাশে ভাঙল প্লেনের জানলার কাচ, আহত ৩
নিজস্ব সংবাদদাতা এয়ার ইন্ডিয়ার অমৃতসর-দিল্লিগামী বিমানের উইন্ডো প্যানেল খুলে আহত ৩ যাত্রী। ১৯ এপ্রিল ২৪০ জন যাত্রী নিয়ে অমৃতসর থেকে দিল্লি আসছিল বোইং ৭৮৭ ড্রিমলাইনারটি। মাঝ আকাশে টার্ব্যুলেন্সে পড়ে বিমানটি। ১৫মিনিটের টার্ব্যুলেন্সে বিমানটির উইন্ডো প্যানেলের সামনের কাচ খুলে যায়। কাচের আঘাতে আহত হন এক যাত্রী। তবে বাইরের কাচটি অক্ষত থাকায় …
আরও পড়ুন »রবিবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা রবিবারও পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর। হিমালয় সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় আগামি ২৪ ঘন্টা দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । পশ্চিমবঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে । বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news